শিরোপার আরও কাছে বসুন্ধরা কিংস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুলাই ২০২২, ১৮:৪২আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৮:৪৬

বসুন্ধরা কিংসের সঙ্গে সমানতালে লড়াইয়ের চেষ্টা করলো চট্টগ্রাম আবাহনী। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেলো না। উল্টো নিজেদের স্বভাবসুলভ খেলা খেলে অস্কার ব্রুজনের দল চলে গেলো প্রিমিয়ার লিগ শিরোপার দ্বারপ্রান্তে। যদিও জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের। গাম্বিয়ান তারকা নুহা মারংয়ের লক্ষ্যভেদে বসুন্ধরা কিংস ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

এখন ১৯ ম্যাচে ১৫ জয়ে ৪৮ পয়েন্ট বসুন্ধরা কিংসের। পরের ম্যাচ জিতলে লিগে হ্যাটট্রিক শিরোপা জিতবে রবিনিয়ো-বিপলুরা। সমান ম্যাচে সপ্তম হারে আগের ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে চট্টগ্রাম আবাহনী।

আজ (বৃহস্পতিবার) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে ভালো সুযোগ পায় বসুন্ধরা কিংস। রবিনিয়োর কাছ থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে মিগেল ফিগেইরার বাঁ পায়ের বাঁকানো শট দারুণ প্রচেষ্টায় ফিরিয়ে দেন গোলকিপার সাইফুল। ১৯ মিনিটে ইয়াসিন আরাফাতের জোরালো শট ক্রসবারে লেগে না ফিরলে এগিয়ে যেতে পারতো বসুন্ধরা।

একটু গুছিয়ে নিয়ে ২৪ মিনিটে বসুন্ধরার রক্ষণ কাঁপায় চট্টগ্রাম আবাহনী। ডান প্রান্ত থেকে ওমিদ পোপালজাইয়ের মাঁপা ক্রস ৬ গজ বক্সের ভেতর থেকে পিটার থ্যাঙ্কগডের হেড ক্রসবারের সামান্য ওপর দিয়ে যায়। 

রবিনিয়ো ও ইব্রাহিম পরের দুটি সুযোগ নষ্ট করেন। পায়ে চোট নিয়ে ৩২ মিনিটে মাঠ ছাড়েন চট্টগ্রাম আবাহনীর বড় তারকা থ্যাঙ্কগড। এতে করে আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়ে।

বিরতির পর বসুন্ধরা গোল পায়। ৫২ মিনিটে ডেডলক ভাঙেন নুহা মারং। মাঝ মাঠ থেকে মিগেলের ডিফেন্সচেরা পাস থেকে বক্সে ঢুকে পড়া নুহার প্লেসিং শট সাইফুলের হাতে লেগে জালে জড়ায়।

৬৮ মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ নষ্ট করে রবিনিয়ো। মিগেলের লবে বাঁ পায়ের শট লক্ষ্যে রাখতে পারেননি ফাঁকায় থাকা ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

/টিএ/কেআর/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের