নেপালের বিপক্ষে গোল করে উচ্ছ্বসিত পিয়াস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০২২, ২২:৪৩আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:৪৩

ভারতের বিপক্ষে জোড়া গোল করে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলেন পিয়াস আহমেদ নোভা। যদিও পরের ম্যাচে মালদ্বীপের ম্যাচে সেই ধারাবাহিকতা থাকেনি। আজ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের লিগ পর্বের শেষ ম্যাচে ঠিকই নিজেকে আবারও খুঁজে পেয়েছেন তরুণ এই স্ট্রাইকার। পিয়াসের গোলে এগিয়ে থেকেও নেপালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। উঠেছে ফাইনালে। দলের হয়ে আবারও গোল করতে পেরে পিয়াস ভীষণ খুশি।

ভারতের ভুবনেশ্বরে কালিঙ্গা স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে পিয়াস দারুণ প্লেসিং শটে দলকে এগিয়ে নেন। আশা জাগানিয়া গোলের পর অবশ্য নেপালের ম্যাচে ফিরতে সময় লাগেনি। ড্র করেও ফাইনালে উঠার আনন্দে মেতে উঠে বাংলাদেশ।

ম্যাচ শেষে গোলদাতা পিয়াস ভিডিও বার্তায় বলেছেন,গোল করে অনেক ভালো লাগছে। আমার লক্ষ্য ছিল যেভাবেই হোক গোল করা। মাঠের বাইরে যারা ছিল এই যেমন বন্ধুবান্ধবসহ সবাই, ম্যাচের আগে বলছিল গোল করতে। তা করে দেখাতে পেরে ভালো লাগছে। ফাইনালেও ইচ্ছা আছে গোল করার।

বাংলাদেশ দলের ইংলিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ পল স্মলি শিষ্যদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন,  খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হয়েছে। কিছু ঘটনা বাদ দিলে জমাট ম্যাচ হয়েছে। ফাইনালে ওঠার জন্য আমাদের যে পয়েন্টের প্রয়োজন ছিল, আমরা সেটা তুলে নিতে পেরেছি। এখন আমরা ফাইনালের জন্য প্রস্তুতি নেবো।

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জামায়াত এমপিকে গুলির পরিকল্পনার কলরেকর্ড নিয়ে চাঞ্চল্য
চট্টগ্রামে জামায়াত এমপিকে গুলির পরিকল্পনার কলরেকর্ড নিয়ে চাঞ্চল্য
ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির
ভিন্ন ধর্ম, এক লক্ষ্য: বিশ্বকাপে ঐক্যের নজির
ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ
ব্রাজিলের বিপক্ষে আমাদের হারানোর কিছু নেই: হাইতি কোচ
একটি অসত্য দাবি এবং জনআস্থার প্রশ্ন 
একটি অসত্য দাবি এবং জনআস্থার প্রশ্ন 
সর্বাধিক পঠিত
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা
‘মাইক্রোওভেন উনার কাছে কে চেয়েছে’, পার্থকে উদ্দেশ করে বিরোধী দলীয় নেতা