চাকরি ছেড়ে জাতীয় দলের ক্যাম্পে সুমন রেজা!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২২, ২০:১৮আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০০:১২

বিমান বাহিনীতে কর্মরত ছিলেন জাতীয় ফুটবল দলের স্ট্রাইকার সুমন রেজা। একই সময় আবার যোগ দিতে হবে জাতীয় দলের ক্যাম্পেও। কিন্তু একসঙ্গে দুই জায়গায় দায়িত্ব পালন করাটা তার জন্য কঠিন হয়ে পড়েছিল। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন। বেছে নিয়েছেন জাতীয় দলকেই।

রবিবার আনুষ্ঠানিকভাবে চাকরি ছেড়ে দিলেও সুমনের পদত্যাগপত্র এখনও মঞ্জুর হয়নি। রাতে জাতীয় দলের ক্যাম্পেও যোগ দেওয়ার কথা। সুমন রেজা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি চাকরি ছেড়ে দিয়ে ফুটবল ক্যাম্পে যোগ দিতে যাচ্ছি। যদিও আমার পদত্যাগ পত্র এখনও গৃহীত হয়নি।’

জাতীয় দলের ক্যাম্পে যোগদান প্রসঙ্গে ম্যানেজার ইকবাল হোসেন বলেছেন, ‘সুমন আজ চাকরি ছেড়ে দিয়েছে। এখন আর জাতীয় দলের ক্যাম্পে যোগদান নিয়ে কোনও সমস্যা নেই। রাতেই ও ক্যাম্পে যোগ দেবে।’

স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার প্রাথমিক দলে ২৭ জন খেলোয়াড় ডাকা হয়েছিল। সুমন রেজাকে পাওয়া এখন তার জন্য বড় স্বস্তির।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তির প্রস্তাব অনুমোদন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে