সাফজয়ী কৃষ্ণার এবারের পূজার আনন্দ দ্বিগুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ২০:৫৮আপডেট : ০২ অক্টোবর ২০২২, ২০:৫৮

নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। নারীদের এই টুর্নামেন্টে ফাইনালে জোড়া গোল করেছেন কৃষ্ণা রানি সরকার। দেশে ফিরে কৃষ্ণাসহ সবাই রাজসিক সংবর্ধনা পেয়েছেন। তবে কৃষ্ণার এবার আনন্দটা একটু বেশি। দুর্গাপূজাতে টাঙ্গাইলের বাড়িতে বেশ ভালো সময় কাটছে। সবাইকে শুভেচ্ছা জানাতেও ভুল করেননি এই স্ট্রাইকার।

নিজের ফেসবুক পেজে শাড়ি পড়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে কৃষ্ণা লিখেছেন,‘মহা সপ্তমীর শুভেচ্ছা সকলকে। সকলের পূজা ভালো কাটুক। সকলে সুস্থ থাকুন আর আনন্দে মেতে উঠুন আমাদের এই শ্রেষ্ঠ উৎসবে।’

এর আগে নিজ জেলা টাঙ্গাইলে রাজসিক সংবর্ধনা পেয়ে কৃষ্ণা উচ্ছ্বাস প্রকাশ করতে ভুল করেননি। ফেসবুকে লিখেছেন, ‘দেশে আসার পর থেকেই একের পর এক সংবর্ধনা পাচ্ছি ।  কিন্তু শনিবার যে সংবর্ধনা ছিল সেটা আমার জীবনের সেরা একটি দিন। আমার নিজ জেলা টাঙ্গাইল এবং নিজ উপজেলা গোপালপুর থেকে সংবর্ধনা পেয়েছি এবং বিভিন্ন জায়গা থেকে অনেক সংবর্ধনা পেয়েছি। সবাই এত ভালোবাসা দেবে সত্যিই কখনও কল্পনা করতে পারেনি। সত্যিই সবার ভালোবাসায় আমি সিক্ত এবং কৃতজ্ঞ। যারা আমাকে এবং আমার কোচ গোলাম রাব্বানী ছোটন এবং গোলাম রায়হান বাপন স্যারকে সংবর্ধনা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।’

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী