সাম্প্রতিক পারফরম্যান্সের ব্যাখ্যা দিলেন কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ১৭:০৪আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১৭:৫২

এশিয়ান কাপের বাছাই পর্ব ও ফিফা প্রীতি ম্যাচ নিয়ে পর্যালোচনা সভায় বসেছিল জাতীয় টিমস কমিটির সদস্যরা। সেখানে ভালো ও মন্দ দিক নিয়েই আলোচনা হয়েছে। মঙ্গলবার আলোচনা শেষে টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ব্যাখ্যা দিয়েছেন সাম্প্রতিক পারফরম্যান্সের।

বাফুফে ভবনের সভায় উঠে এসেছে দলের সার্বিক চিত্র। সভা শেষে সংবাদমাধ্যমকে কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আমাদের ম্যাচ পারফরম্যান্স কেমন ছিল, তার সঙ্গে ফলাফলের সামঞ্জস্য কী ছিল; এগুলো পর্যালোচনায় ছিল। এ বিষয়ে কমিটির সদস্যরা মতামত দিয়েছেন, প্রশ্ন রেখেছেন। ন্যাশনাল টিমের কোচ ও টেকনিক্যাল ডিরেক্টরের সঙ্গেও আমাদের পর্যালোচনা ছিল, কোনও অনুসিদ্ধান্ত ছিল না। আজকে এগুলোই করেছি।’

আগামী চার সপ্তাহের মধ্যে আরও একটি সভা হবে। আগামী বছর কী কী এনগেজমেন্ট আছে, তার একটা ধারণা নিয়েছে কমিটি। পরের মিটিংয়ে সেসবের বিস্তারিত আলোচনার ইঙ্গিত মিলেছে।

এই সময়ের মধ্যে এশিয়ান কাপ বাছাই পর্ব ও দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। কাজী নাবিল সেসবের পর্যালোচনা করতে গিয়ে বলেছেন, ‘আমাদের দুই রকম পর্যালোচনা ছিল। যেহেতু দুই ধরনের খেলা হয়েছে, গত জুনে এএফসির খেলাগুলো ছিল কঠিন। সেখানে যাওয়ার আগে আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে প্রস্তুতি ম্যাচে গোলশূন্য ড্র করেছি। এরপর বাহরাইনের কাছে ২-০ গোলে হেরেছি। তারা কিন্তু আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়ে। তাদের কাছে ২-০ গোলে হারলেও সেখানে ছিল ভালো খেলার ইঙ্গিত।’

এরপর বাফুফের অন্যতম এই সহ-সভাপতি যোগ করে বলেছেন, ‘তুর্কমেনিস্তানের বিপক্ষে ২-১ গোলে হেরেছি, তারাও আমাদের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৬০ ধাপের মতো এগিয়ে। এগুলো আমাদের চয়েজ করা ম্যাচ নয়, নির্ধারিত। ওখানে শুধু স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে আশানুরূপ খেলা হয়নি। আমাদের মতো আপনারাও দেখেছেন। যদি ধারাবাহিকভাবে ৩-৪টা ম্যাচ থাকে, তাহলে তৃতীয় বা চতুর্থ ম্যাচটি আমাদের আশানুরূপ হয় না। কী কারণে হয় না, কী করে এখানে উন্নতি করা যেতে পারে, এসব নিয়ে আজকে মূল আলোচনা হয়েছে।’

জাতীয় দলের খেলাতে শেষ মুহূর্তে খেই হারানোর প্রবণতা থাকে। এই যেমন কম্বোডিয়ার বিপক্ষে জেতার পর নেপালের কাছে ৩-১ গোলে হারটি সবার চোখে পড়েছে। যা সবাইকে আশাহতও করেছে। কাজী নাবিলের অভিমত, ‘কম্বোডিয়া র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে ২০/২২ ধাপ এগিয়ে থাকলেও তাদের মাঠে জিতেছি। এটা ইতিবাচক বার্তা ছিল। ওই সময় আমাদের দেশও খুশির জোয়ারে ভাসছিল, যেহেতু ওই সময় আমাদের মেয়েরা সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছে। এরপরই নেপালে গিয়ে ৩-১ গোলে হার; আমাদের জন্য খুবই আশাহত করার মতো বিষয় ছিল। সেসব নিয়েও দীর্ঘ আলোচনা হয়েছে।’

এ নিয়ে কোচের ব্যাখ্যার কথাও তুলে ধরেন কাজী নাবিল, ‘কোচ তার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ২০ মিনিটে ম্যাচের মোড় ঘুরে যায়। আমরাও দেখেছি প্রথমার্ধে দল তিন গোল খেয়েছে। দ্বিতীয় ম্যাচে আমাদের মনোযোগ ছিল না। টেকনিক্যাল অ্যাসেসমেন্ট, বিভিন্ন দিক পর্যালোচনা, কোন ট্রেন্ডগুলো ধারাবাহিক, কোন দিকগুলো ইতিবাচক; সেগুলো নিয়ে আলোচনা হয়েছে।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান