ইকুয়েডরকে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছে কাতার?

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২২, ১৪:০২আপডেট : ২০ নভেম্বর ২০২২, ১৪:০৫

বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই বিতর্ক আর কাতার যেন হাত ধরাধরি করে হেঁটেছে। টুর্নামেন্ট শুরুর মুহূর্তেও তা থেমে থাকলো কই? আয়োজক হতে ঘুষ দেওয়ার কথা তো পুরনো। এবার কাতার দলকে নিয়েও বিতর্ক উদ্বোধনী ম্যাচের আগে। অনলাইন মাধ্যমগুলোতে গুজব ছড়েছে ইকুয়েডরের বিপক্ষে জিততে নাকি বড় অঙ্কের ঘুষ দেওয়া হয়েছে! এই ধরনের গুজব নেতিবাচক প্রভাব ফেলবার কথা। তবে কাতারের স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজ বলেছেন, এসব করে দলটিকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে।

ভুলে গেলে চলবে না ‘এ’ গ্রুপধারী কাতার কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন। যে গ্রুপটাতে আছে সেনেগাল ও নেদারল্যান্ডের মতো শক্তিশালী দল। তাই গ্রুপ পর্বের শক্তি বিবেচনায় কাতার আন্ডারডগ-ই। প্রীতি ম্যাচকে ঘিরেও রয়েছে একই অভিযোগ। গুজব নিয়ে কাতারের কোচ বলেছেন, ‘মনে হয় এখানে অনেক গুলো ভুল তথ্য আছে। আমার দৃষ্টিতে ইন্টারনেট অনেক বড় একটা টুল। তবে এটাও মনে রাখতে হবে এটা একই সঙ্গে বিপজ্জনকও।’

কাতারের কোচ মনে করেন, এসব মূলত দলকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা, ‘অনেক বছর ধরে অনুশীলন আর প্রস্তুতি নিয়ে কাজ করেছি। আমরা এখন মানসিকভাবে অনেক শক্ত ও একতাবদ্ধ। এসব সমালোচনা করে কেউ আমাদের অস্থিতিশীল করে তুলতে পারবে না।’

ঘুষের অভিযোগটা তুলেছেন সৌদি আরবে ব্রিটিশ সেন্টারের স্ট্র্যাটেজিক পলিটিক্যাল অ্যাফেয়ার্স ও রিজিওনাল ডিরেক্টর আমজাদ তাহা। টুইটারে তিনি দাবি করেছেন, ম্যাচ ছেড়ে দেওয়ার জন্য ইকুয়েডরের আট খেলোয়াড়কে ৭.৪ মিলিয়ন ডলার ঘুষ দেওয়া হয়েছে। ম্যাচের ফলও বলা হচ্ছে ১-০! আরও দাবি করেছেন, কাতার ও ইকুয়েডরের দলের অভ্যন্তর থেকেই এমন তথ্য পেয়েছেন তিনি।

/এফআইআর/       
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের