সেনেগালের জয়ে গ্রুপ পর্বে বিদায় নেওয়ার অপেক্ষায় কাতার  

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ২১:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ২১:১৯

নেদারল্যান্ডসের সঙ্গে সমানে সমান লড়াই করেছিল সেনেগাল। শেষ মুহূর্তে যদিও ছন্দ ধরে রাখতে পারেনি। দুই গোল হজম করে টুর্নামেন্ট শুরু করেছে পরাজয় দিয়ে। দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে অবশ্য কোনও ভুল করেনি তারা। স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে।

এখন টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্বেই ছিটকে যাওয়ার অপেক্ষায় স্বাগতিক কাতার। শুক্রবার পরবর্তী ম্যাচে নেদারল্যান্ডস যদি ইকুয়েডরের বিপক্ষে পরাজয় এড়াতে পারে, তাহলে এক ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হবে স্বাগতিকদের। 

দোহার আল থুমামা স্টেডিয়ামে শুরু থেকে দুর্দান্ত খেলেছে সেনেগাল। কিন্তু ৪১ মিনিটের আগে সেভাবে সুযোগই পায়নি তারা। তখন সেনেগালের প্রথম গোলটি আসে মূলত কাতারের রক্ষণের ভুলে। বল ক্লিয়ার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান খুখি। সুযোগে বল পেয়ে জাল কাঁপিয়ে দেন দিয়া।

শুরুতে সেট পিসে সেভাবে কার্যকরী দেখা যায় নি আফ্রিকান চ্যাম্পিয়নদের। বিরতির পরই যেন ছন্দ খুঁজে পায় তারা। ৪৮ মিনিটে জ্যাকবসের নেওয়া কর্নার থেকে দারুণ এক হেডে জাল কাঁপিয়ে স্কোর ২-০ করেন দিয়েধিও।

৬৩ মিনিটে লক্ষ্য বরাবর প্রথম শট নিতে ব্যর্থ হলেও ৭৮ মিনিটে কোনও ভুল হয়নি কাতারের। মুন্তারি স্কোর ২-১ করে দলকে ম্যাচে ফেরানোর সুযোগ এনে দিয়েছিলেন। ইসমাঈল মোহাম্মদের দেওয়া বাঁকানো ক্রস থেকে মুন্তারির নেওয়া হেড প্রতিহত করার কোনও সুযোগই ছিল না সেনেগাল গোলরক্ষকের। বিশ্বকাপে যা সেনেগালের প্রথম গোল।         

তবে ৮৪ মিনিটে তৃতীয় গোল করে সেনেগাল এটা নিশ্চিত করে যে ম্যাচটা জয়ের জন্যই তারা মাঠে নেমেছে। গোলটি করেন ডিয়েং। ডান প্রান্ত থেকে এনদিয়াইয়ের ক্রস পেয়ে গোলমুখে কোনও ভুল করেননি সেনেগালিজ ফরোয়ার্ড। 

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের