পোল্যান্ডের জয়ে আরও চাপে মেসিরা

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ২১:২৭আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ২২:১৯

সৌদি আরবকে হারিয়ে সি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো পোল্যান্ড। দুই ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। অন্যদিক দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে সৌদি আরব। এক ম্যাচে এক পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মেক্সিকো। আর কোনও পয়েন্ট না পেয়ে টেবিলের তলানিতে মেসিরা।

শনিবার (২৬ নভেম্বর) দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পোল্যান্ড ও সৌদি আরব। দুই দলের কাছেই ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ ছিল, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল আর্জেন্টিনার কাছে। মেক্সিকোর বিরুদ্ধে মাঠে নামার আগে মেসিরা তাকিয়ে ছিল পোল্যান্ড-সৌদি আরব ম্যাচের দিকে। পোল্যান্ডের জয় চাননি মেসিরা। কারণ, পোল্যান্ড জিতলেই চাপে পড়ে যাবে আর্জেন্টিনা। মেসিদের মনোবাসনা পূর্ণ হলো না।

পরিস্থিতি যা, শেষ ষোলোয় যেতে গ্রুপের বাকি দুটি ম্যাচ জিততেই হবে আর্জেন্টিনাকে। পোল্যান্ডের কাছে হারলেও এখনও শেষ ষোলোয় যাওয়ার সুযোগ রয়েছে সৌদি আরবের সামনে। সে ক্ষেত্রে শেষ ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জিততে হবে তাদের।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম