সুইজারল্যান্ডকে বিশ্বকাপে কখনও হারাতে পারেনি ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১৮:৩৮আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৮:৩৮

বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও সুইজারল্যান্ড। এর আগে দেখা হয়েছে দুবার। দুবারই তাদের হারাতে পারেনি সেলেসাওরা। দুটি ম্যাচই ড্র হয়েছিল।

বিশ্বকাপে ব্রাজিল ও সুইজারল্যান্ডের সর্বশেষ দেখা ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। রাশিয়া আসরের ওই ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। তার আগে ১৯৫০ বিশ্বকাপে তারা ২-২ ড্র করেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষে সব মিলিয়ে ৯টি ম্যাচ খেলেছে ব্রাজিল। যার মধ্যে তিনটিতে জয় তাদের, দুটি জিতেছে সুইসরা। আর বাকি চারটি ড্র।

বৈশ্বিক আসরে পরস্পরের বিপক্ষে ‘প্রথম’ জয়ের খোঁজে আছে দুই দলই। সোমবার দোহার স্টেডিয়াম ৯৭৪-এ মুখোমুখি হবে ব্রাজিল ও সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু ‘জি’ গ্রুপের এই ম্যাচটি।

দুই দলই জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে ব্রাজিল। আর ক্যামেরুনকে ১-০ গোলে হারিয়েছে সুইসরা। ম্যাচটি যারাই জিতবে, পেয়ে যাবে শেষ ষোলোর টিকেট। ব্রাজিলকে ভাবাচ্ছে অতীত রেকর্ড। এখনও পর্যন্ত তারা বিশ্বকাপে সুইসদের হারাতে পারেনি। এবার পারবে?

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী