নেইমার-তিতেও বলছেন, কাসেমিরো বিশ্বসেরা

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১৩:১১আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৭:০৭

তাকে কেন ‘অদৃশমানব’বলা হচ্ছে তার বাস্তব প্রমাণ গতকালকেই দেখা গেছে। সুইজারল্যান্ডের বিপক্ষে নেইমারের অনুপস্থিতিতেও কাসেমিরোর দর্শনীয় গোলে হলুদ উৎসব করেছে ব্রাজিল। যার দ্বৈত চরিত্র মাঠে জন্ম দেয় রহস্যের। সে কারণেই কিনা এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে প্রশংসায় ভাসিয়েছেন ব্রাজিল কোচ তিতেসহ নেইমার।

গোড়ালির ইনজুরিতে না থাকলেও কাসেমিরোর পারফরম্যান্স নজর কেড়েছে নেইমারের। টুইটারে বলেছেন, ‘অনেক সময় ধরে কাসেমিরো বিশ্বের সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার।’

নেইমারের কথার সূত্র ধরে ম্যাচের পর কোচ তিতেরও মূল্যায়ন জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিতে বলেছেন, ‘অভ্যাসগত কারণে আমি সব সময় অপরের মতামতকে সম্মান করি। সেখানে মন্তব্য করি না। তবে আজকে বলতেই হচ্ছে, আমি নেইমারের সঙ্গে একমত।’

মিডফিল্ডে কাসেমিরোর বহুমুখী কার্যকর উপস্থিতি কেমন প্রভাব ফেলে সেটা তো গতকালকেই দেখা গেছে। রদ্রিগোর ফ্লিক থেকে চোখের পলকেই কাসেমিরোর ভলি এমন ভাবে জালে জড়ায় যে সুইজারল্যান্ডের তারকা গোলকিপার সমারও হতবাক হয়ে গেছেন। তিতে নিজেও বলছেন, ‘ও আসলে দলের আশ্চর্য উপাদান। যে কিনা পেছনে থেকে এভাবে আবির্ভুত হয়।’

তিতে অবশ্য তার পরেও নেইমারের অনুপস্থিতি অনুভব করেছেন। তার কথা, ‘নেইমারের ভিন্নধারার স্কিল আছে। বলা যায় সে আসলে ম্যাজিক্যাল মোমেন্টের খেলোয়াড়। বাকিরা নেইমারের পর্যায়ে পৌঁছাতে চেষ্টা করছে। আশা করি হয়তো পৌঁছে যাবে। তবে আমরা নেইমারকে মিস করেছি।’

/এফআইআর/   
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের