গ্রিজমানের গোল বাতিল হওয়ায় অভিযোগ জানাবে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ১৩:০৬আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ১৬:৪২

তিউনিশিয়ার কাছে গ্রুপের শেষ ম্যাচটা হেরে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। ১-০ গোলে হারলেও শেষ ষোলো তারা আগেই নিশ্চিত করেছে। তবে ম্যাচের শেষ দিকে আন্তোয়ান গ্রিজমানের একটি গোল বাতিল হওয়ায় তা মেনে নিতে পারেনি ফরাসিরা। তারা ফিফার কাছে রেফারির এই সিদ্ধান্ত নিয়ে অভিযোগ জানানোর কথা বলেছে।

ভলিতে গ্রিজমান জাল কাঁপিয়েছিলেন শেষ দিকে যোগ হওয়া সময়ের ৮ মিনিটের অন্তিমভাগে। কিন্তু চুয়ামেনি তাকে বল দেওয়ার সময় গ্রিজমান অফসাইডে ছিলেন দেখে ভার রিভিউ দেখার পর বাতিল হয়ে যায় এই গোল। আর সেটি করা হয় শেষ বাঁশি বাজার পর। কিন্তু গ্রিজমান যখন জালে বল পাঠাচ্ছিলেন, সেটি তিউনিশিয়ান এক ডিফেন্ডারের পায়ে লেগেই জালে জড়িয়েছিল। আর ওই মুহূর্তে গ্রিজমানও অনসাইডে ছিলেন।

ফ্রান্সের ফুটবল সংস্থা এফএফএফ বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের কাছে মনে হয়েছে গ্রিজামনের গোল ভুলভাবে বাতিল করা হয়েছে। তাই ফিফার কাছে অভিযোগ জানাতে চিঠি দিচ্ছি। সাধারণত শেষ বাঁশি বাজার ২৪ ঘণ্টার মধ্যে এই ধরনের অভিযোগ জানাতে হয়।’

ফ্রান্সের ফুটবল ফেডারেশন অবশ্য এটা পরিষ্কার করেনি অভিযোগটা শুধু গোল নিয়ে নাকি শেষ বাঁশি বাজার পর তা বাতিল হয়েছে সেটা নিয়ে।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী