বেলজিয়ামের কোচের পদত্যাগ

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ০১:১৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ২১:৪৭

বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গিছে বেলজিয়াম। ফিফা র‌্যাংকিংয়ে দু নম্বরে দলের এমন পরিণতি মেনে নিতে পারেননি দলের কোচ রবার্তো মার্টিনেজ। হারের দায় নিয়ে পদত্যাগ করেছেন তিনি।

ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর মার্টিনেজ বলেন, ‘জাতীয় দলের কোচ হিসাবে এটা আমার শেষ ম্যাচ ছিল। দলের ফুটবলার ও কোচিং স্টাফদের আমি বিদায় জানাচ্ছি। এই হারের দায় আমার।’

তিনি আরও বলেন, মরক্কোর বিরুদ্ধে হারের জন্য তৈরি ছিলাম না আমরা।  সেই ধাক্কা সামলাতে পারেনি ফুটবলাররা।  এই ম্যাচে আমরা ভাল খেলেছি। বিশ্বকাপে ম্যাচ জেতা অত সহজ নয়। কানাডার বিরুদ্ধে আমরা জিতেছিলাম ঠিকই, কিন্তু ভাল খেলতে পারিনি। মরক্কো আমাদের বিরুদ্ধে যোগ্য দল হিসাবে জিতেছে। আমরা তৈরি ছিলাম না। তার খেসারত দিতে হলো।

২০১৬ সাল থেকে বেলজিয়ামের কোচ ছিলেন মার্টিনেজ। তার অধীনেই গত বিশ্বকাপে তৃতীয় হয়েছিল বেলজিয়াম। ২০২০ সালের ইউরো কাপেও কোয়ার্টার ফাইনালে উঠেছিল দল।

মাথা উঁচু রেখে ফুটবলারদের বিদায় নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি, ‘আমার কোনও দুঃখ নেই। মাথা উঁচু করে আমরা বিশ্বকাপকে বিদায় জানাতে পারি। আমাদের কাছে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া হতাশার। কিন্তু এটা ফুটবলের সেরা প্রতিযোগিতা। ২০১৮ সালের বিশ্বকাপ ও ২০২০ সালের ইউরো কাপে আমরা গ্রুপ সব ম্যাচ জিতেছিলাম। তার পরেও শেষ পর্যন্ত বাদ পড়ি। খেলায় এটা হতেই পারে।’

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম