ক্যামেরুনের অনুপ্রেরণা ব্রাজিলের বিপক্ষে ২০০৩ সালের জয়

স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ১৩:৪২আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৩:৪২

ব্রাজিল শেষ ষোলো নিশ্চিত করলেও আজ তাদের পরাজয় ক্যামেরুনের জন্য আশীর্বাদ হয়ে আসতে পারে। শুক্রবার রাত ১টায় মুখোমুখি দুই দল।

বিশ্বকাপে শেষ ষোলোর কোনও আশা জাগিয়ে রাখতে এই ম্যাচ জিততেই হবে ক্যামেরুনকে। পাশাপাশি আশায় থাকতে হবে যেন সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচের ফলাফল তাদের পক্ষে আসে।

অঘটন ঘটাতে ক্যামেরুন কোচকে প্রেরণা জোগাচ্ছে অতীত ইতিহাস। এখন পর্যন্ত দুই দল ৬ বার মুখোমুখি হয়েছে। ব্রাজিল ৫বার জিতলেও ক্যামেরুন জিতেছে একবার ২০০৩ সালে কনফেডারেশনস কাপে। তাই অঘটনের স্বপ্ন দেখছেন ক্যামেরুন কোচ রিগোবার্ট সং, ‘ক্যামেরুন ব্রাজিলকে আগেও হারিয়েছে। তাই আমাদের জন্য জয় অসম্ভব কিছু না। অবশ্যই ব্রাজিলের জন্য আমার অনেক শ্রদ্ধা আছে। কিন্তু ফুটবলেরও বাস্তবতা আছে, যা কিছুটা ভিন্ন।’

গ্রুপ ‘জি’ তে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। সমান ম্যচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান সুইজারল্যান্ডের। এক পয়েন্ট করে তার পরেই অবস্থান ক্যামেরুন, সার্বিয়ার। সুইজারল্যান্ড জিতলেই নকআউট নিশ্চিত করবে। ড্র করলেও সম্ভাবনা থাকবে যদি ক্যামেরুন ব্রাজিলকে হারাতে না পারে। সার্বিয়ার আবার জয় ছাড়া বিকল্প নেই। সার্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচটাও অনুষ্ঠিত হবে রাত ১টায়।

/এফআইআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি