রোনালদোর পরিবর্তে দলে জায়গা পেয়ে হ্যাটট্রিক গোঞ্জালো রামোসের

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২২, ০২:৩২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০২:৩২

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস তারকা এই ফুটবলারকে ছাড়াই শুরুর একাদশ সাজিয়েছেন।

রোনালদোর বদলে দলে জায়গা পেয়েছেন গোঞ্জালো রামোস। মাঠে নেমেই কোচ সান্তোসের আস্থার প্রতিদান দিলেন গোঞ্জালো। করেছেন হ্যাটট্রিক। এটি চলতি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক।

১৭ মিনিটে প্রথম গোল করেন রামোস। থ্রো থেকে বক্সের মধ্যে রামোসকে পাস দেন জোয়াও ফেলিক্স। প্রথম পোস্টে থাকা গোলরক্ষকের পাস দিয়ে জোরালো শটে গোল করেন রামোস। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন গোলরক্ষক।

৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। বল নিয়ে ডান প্রান্ত ধরে ওঠেন দিয়োগো দালত। তিনি ক্রস রাখেন বক্সে। বাঁ পায়ের টোকায় গোলরক্ষকের পায়ের তলা দিয়ে বল জালে জড়িয়ে দেন রামোস।

৬৭ মিনিটে হ্যাটট্রিক করেন রামোস। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই এই কৃতিত্ব তার। নিজেদের মধ্যে বল খেলে বক্সের মধ্যে তাঁর দিকে বল বাড়ান ফের্নান্দেস। আগুয়ান গোলরক্ষকের মাথায় উপর দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

বেনফিকার হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন ২১ বছর বয়সী স্ট্রাইকার। পর্তুগালের শীর্ষ লিগে ১১ ম্যাচে করেছেন ৯ গোল।

/এমআর/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের