যৌন হয়রানির অভিযোগে তদন্তের মুখে ব্রাজিলের আলভেস

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৩, ১৪:১২আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৪:১৭

গত মাসে স্পেনের নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস।

কাতালুনিয়ার সুপ্রিম কোর্ট বিবৃতিতে জানিয়েছে, গত মাসে বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীর যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও বিবৃতিতে আলভেসের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু কোর্টের এক মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন, ওই অভিযোগটটা তাকে কেন্দ্র করেই। তিনি আরও বলেছেন, এই মুহূর্তে মামলাটি তদন্তাধীন। তাই আর কোনও তথ্য কোর্টের কাছে নেই।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে, ওই নারী অভিযোগ করেছেন আলভেস তাকে স্পর্শকাতর একটি জায়গায় বিনা অনুমতিতে হাত দিয়েছেন। তখন বন্ধুদের সঙ্গে ওই নারী নাইট ক্লাবে ছিলেন।

আলভেসের পক্ষে এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, সাবেক বার্সেলোনা তারকা সব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। বর্তমানে আলভেস পুমাস উনামের হয়ে খেলতে মেক্সিকোতে রয়েছেন।  

আলভেস অবশ্য গত সপ্তাহে অ্যান্টেনা থ্রি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ওই ক্লাবে তিনিও সঙ্গীদের সঙ্গে গিয়েছিলেন। কিন্তু ওই ধরনের আপত্তিকর কিছু করেননি।

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি