মিয়ানমার-ইরানের গ্রুপে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৭:৫৭

আগামী ২০২৪ সালে ফ্রান্সে হবে অলিম্পিক গেমস। গেমসে নারীদের ফুটবল ইভেন্ট রয়েছে। যার এশিয়ান অঞ্চলের বাছাইপর্বের ড্র হয়ে গেলো আজ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের ড্রতে গ্রুপ বি-তে জায়গা হয়েছে বাংলাদেশের।

আগামী ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল হবে বাছাইপর্ব। বাংলাদেশের গ্রুপে রয়েছে- ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। বাছাইপর্বের ভেন্যু এখনও ঠিক হয়নি। বাছাইপর্ব তিন রাউন্ডে হবে। ৭ গ্রুপে ২৬টি দেশ অংশ নিচ্ছে। প্রথম পর্বে প্রতিটি গ্রুপ চ্যাম্পিয়ন দল যাবে পরের পর্বে। সেখানে আগে থেকে অপেক্ষা করে আছে উত্তর কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া। ১২ দল নিয়ে তিন গ্রুপে হবে খেলা।

হোম-অ্যাওয়ে ভিত্তিতে এখান থেকে সেরা চার দল নিয়ে তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে। সেরা দুই দল ২০২৪ অলিম্পিকে খেলবে। বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বাছাই পর্বের গ্রুপ পর্যবেক্ষণ করে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইরান ও মিয়ানমার বেশ শক্তিশালী দল। তাদের সঙ্গে আগে ৫ গোলে হারের রেকর্ড আছে। যদিও তখন আমাদের মেয়েদের বয়স কম থাকায় ছোট ছোট ভুল করেছিলাম। এবার অন্তত তা হবে না। আমরা লড়াই করবো, ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
বিমানে পাওয়ার ব্যাংক নিতে মানতে হবে নতুন নির্দেশনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
ফিফা থেকে সুখবর পেলো আর্জেন্টিনা
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ এখনও প্রায় দেড় হাজার
নেপাল-তিব্বতে বন্যায় নিহত বেড়ে ৪৬৯, নিখোঁজ এখনও প্রায় দেড় হাজার
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ২৬ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’