ফ্লাইট নিষেধাজ্ঞায় আলজেরিয়ায় টুর্নামেন্ট খেলবে না মরক্কো!

স্পোর্টস ডেস্ক
১২ জানুয়ারি ২০২৩, ১৯:২৮আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ১৯:৩৩

আফ্রিকার দুই প্রতিবেশী আলজেরিয়া-মরক্কোর বিরোধপূর্ণ সম্পর্কের বাজে প্রভাব পড়তে পারে মহাদেশীয় বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে। অনূর্ধ্ব-২৩ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ খেলতে আলজেরিয়ায় সরাসরি রাষ্ট্রীয় বিমানে যেতে চেয়েছিল মরক্কো। কিন্তু তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালেই নিজেদের আকাশসীমায় মরক্কোর বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে আলজেরিয়া। তাই সরাসরি বিমানযোগে সেখানে যাওয়ার অনুমতি মেলেনি মরক্কোর।

বৃহস্পতিবার মরক্কো ফুটবল ফেডারেশন এমন তথ্য জানিয়েছে। অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়ন মরক্কো। টুর্নামেন্ট শুরু হবে কাল শুক্রবার।

মরক্কোর ফুটবল কর্তৃপক্ষ আফ্রিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছে, আলজেরিয়ায় সরাসরি বিমানযোগে যাওয়ার অনুমতি দিলেই কেবল টুর্নামেন্টে তারা অংশ নেবে।

গতমাসে মরক্কোর জাতীয় ফুটবল দল কাতার বিশ্বকাপে ইতিহাস গড়েছে। আফ্রিকার প্রথম দল হিসেবে খেলেছে বিশ্বকাপ সেমিফাইনাল। তাতে বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে মরক্কো ফুটবল দলের।    

উল্লেখ্য, বিভিন্ন ইস্যুতে অনেক দিন ধরেই আলজেরিয়া-মরক্কোর মাঝে বিরোধ চলে আসছে। এই কারণে ২০২১ সালে মরক্কোর সঙ্গে একতরফাভাবে কূটনৈতিক সম্পর্কও ছিন্ন করেছে আলজেরিয়া। বিরোধপূর্ণ ইস্যুর মধ্যে রয়েছে পশ্চিম সাহারার বিষয়টিও। মরক্কো এই অঞ্চলটিকে নিজেদের দাবি করলেও তাদের স্বাধীনতার জন্য একটি সশস্ত্র আন্দোলনকে আলজেরিয়া সমর্থন দিয়ে আসছে।

/এফআইআর/    
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
ইরানের পাল্টা হামলায় বহু মার্কিন সেনা নিহত, দাবি আইআরজিসির
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
এআই এজেন্টই করবে পেমেন্ট, বারবার লাগবে না অনুমতি
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
‘ফোর্স মেজরের’ মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি, বাংলাদেশে কী প্রভাব পড়বে?
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
প্রথম এল ক্লাসিকোর তারিখ জানালো লা লিগা
সর্বাধিক পঠিত
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে