আর্জেন্টিনার বাংলাদেশে আসা নিয়ে সংবাদ সম্মেলন বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২৩, ১২:০৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ১৫:১৮

আগামী জুনে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশে আসতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে ঢাকায় খেলবে লিওনেল মেসিরা। সার্বিক বিষয় নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আজ বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা ছিল। কিন্তু আকস্মিক এক সিদ্ধান্তে দুপুরের সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেটি বাতিল করার কথা জানিয়েছে বাফুফে। সেখানে বলা হয়েছে, ‘বাফুফের পূর্ব নির্ধারিত প্রেস ব্রিফিংটি অনিবার্য কারণে আজ অনুষ্ঠিত হচ্ছে না বিধায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

তবে সংবাদ সম্মেলন বাতিল হলেও আর্জেন্টিনার ঢাকায় খেলা নিয়ে যাবতীয় প্রস্তুতি এখনও কাজ চলছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘ সবকিছুই ঠিক আছে। আর্জেন্টিনাকে ঢাকায় আনার চেষ্টা চলছে। কিছু কারণে সংবাদ সম্মেলন হচ্ছে না।’

সর্বশেষ আর্জেন্টিনার ঢাকায় আসার বিষয়টা প্রায় চূড়ান্ত জানিয়ে কাজী সালাউদ্দিন সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘আর্জেন্টিনার প্রস্তাবিত এই সফর চূড়ান্ত হয়ে এসেছে। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। ওরা আমাদের জানিয়েছে জুনের ফিফা উইন্ডোতে আসতে চায়। টার্মস অ্যান্ড কন্ডিশনে সমস্যা না হলে জুনে ওরা আসবে বলাই যায়।’

আর্জেন্টিনা এলে খেলা হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। কিন্তু এখন সেই স্টেডিয়ামে চলছে সংস্কারকাজ। 

২০১১ সালের ৬ সেপ্টেম্বরেও বাংলাদেশে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচে মেসিদের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। ম্যাচে ৩-১ গোলে জয় পায় আকাশি-সাদারা। এবার মেসিদের প্রতিপক্ষ কে, তা এখনও জানায়নি বাফুফে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি