বাংলাদেশ দলে প্রথমবারের মতো জাপানি বংশোদ্ভূত ফুটবলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১০:৪৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১১:০৩

মাতসুশিমা সুমাইয়া, জন্ম ও বেড়ে ওঠা জাপানে হলেও হৃদয়ে ধারণ করেন বাবার দেশ বাংলাদেশকেও। বাংলাদেশি মাসুদুর রহমান ও জাপানি মাতসুশিমা তমোমি দম্পতির এই সন্তান লালসবুজের জার্সি পরে খেলার আগ্রহের কথা জানিয়েছিলেন আগেই। সেই লক্ষ্যে বেশ কিছু দিন ধরে ঘরোয়া ফুটবলেও খেলে যাচ্ছেন। পাশাপাশি এবার তো সাবিনা খাতুনের সঙ্গে মালদ্বীপও মাতিয়ে এসেছেন। দুই জায়গাতে উজ্জ্বল পারফরম্যান্সের পর লাল-সবুজ দলের দরজাও খুলে গেছে সুমাইয়ার সামনে। অলিম্পিক বাছাই দলে ডাক পেয়ে এরই মধ্যে ক্যাম্পেও যোগ দিয়েছেন এই ফরোয়ার্ড। 

মালদ্বীপে ফুটসালে দারুণ পারফরম্যান্স সুমাইয়ার, গোলও পেয়েছেন প্রচুর। সেখান থেকে ফিরে বসুন্ধরা কিংসের হয়ে ঘরোয়া লিগ খেলেছেন। তাতেই দৃষ্টি কেড়েছেন সবার। জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন তাই বলেছেন, 'সুমাইয়া এবার ভালো খেলেছে। মালদ্বীপ ও ঢাকায় ভালো পারফরম্যান্স ছিল ওর। তাই জাতীয় দলে ডাকা হয়েছে। আশা করছি এখানে নিজেকে মেলে ধরে চূড়ান্ত দলে জায়গা করে নিতে পারবে।'

সুমাইয়া (ছবি: সংগৃহীত)

আগামী ৩ এপ্রিল থেকে ১১ এপ্রিল হবে অলিম্পিক বাছাইপর্ব। বাংলাদেশের গ্রুপে রয়েছে- ইরান, মিয়ানমার ও মালদ্বীপ। বাছাইপর্বের ভেন্যু এখনও ঠিক হয়নি।

/টিএ/ইউএস/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের