শেখ রাসেলের সঙ্গে আবাহনীও শেষ আটে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১৮:৩৫আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮

আক্রমণ করেও গোল পাচ্ছিল না শেখ রাসেল। বিরতির পর পুলিশ এফসিকে চেপে ধারার পরই জালের ঠিকানা খুঁজে পেয়েছে। নিহাত জামান উচ্ছ্বাসের জয়সূচক গোলে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শেখ রাসেল। স্কোরলাইন ছিল ১-০।

‘সি’ গ্রুপ থেকে শুধু শেখ রাসেলের শেষ আট নিশ্চিত হয়নি। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মঙ্গলবার প্রথমার্ধে আক্রমণ-প্রতি আক্রমণ হলেও গোল পায়নি কেউ। জুলফিকার মাহমুদ মিন্টুর শিষ্যরা আক্রমণে ধার বাড়ায় বিরতির পর।

ম্যাচ ঘড়ির ৫১ মিনিটে শেখ রাসেল এগিয়ে যেতে পারতো। কিন্তু তিমুর তালিপভের প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ফ্রি-কিক গোলকিপার বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়েছেন। ফিরতি বলে একজন বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়েছে।

৬৮ মিনিটে চার্লস দিদিয়েরের ফ্রি-কিক গোলকিপার শুয়েপড়ে প্রতিহত করে দলকে ম্যাচে রেখেছেন। ৭৪ মিনিটেও রাসেলকে হতাশ হতে হয়েছে। মনির আলমের ক্রসে দিদিয়েরের হেড দূরের পোস্ট দিয়ে গেছে।

দুই মিনিট পর শেষ হাসি হেসেছে শেখ রাসেল। এমফন উদোর ফ্রি-কিকে নিহাত জামান উচ্ছ্বাসের হেড থেকে আসে কাঙ্ক্ষিত গোল।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে দীপক রায়ের হেড গোলকিপারের শরীরে লেগে প্রতিহত হলে শেখ রাসেলের ব্যবধান আর বাড়েনি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী