জয়ের রাতে চোট ধাক্কাও খেয়েছে রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১৯

লা লিগায় শিরোপা ধরে রাখার পথে চাপটা টের পাচ্ছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারালেও শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এখনও তারা পিছিয়ে ৫ পয়েন্টে। 

১৯ ম্যাচে শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ৫০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা মাদ্রিদের সমান ম্যাচে অর্জন ৪৫।

পুরো ম্যাচে মাদ্রিদ কর্তৃত্ব করলেও গোলের দেখা পেতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। প্রথমার্ধে ভালো সুযোগ হাতছাড়া করেছেন ভিনিসিয়ুস জুনিয়র ও কারিম বেনজিমা। বিরতির আগেও আন্তোনিও রুডিগার গোল পেতে যাচ্ছিলেন। কিন্তু বেনজিমা বিল্ডআপে ফাউল করায় ভিএআরে বাতিল হয়ে যায় সেই গোল।

বিরতির পরই শক্তিশালী রূপে দেখা মেলে তাদের। দুই মিনিটে জাল কাঁপিয়েছে দু’বার। ৫২ মিনিটে বাঁকানো শটে প্রথম গোলটি করেছেন আসেনসিও। প্রতি আক্রমণ থেকে ৫৪ মিনিটে জাল কাঁপিয়েছেন ভিনিসিয়ুস।

জেতা ম্যাচে আবার চোট ধাক্কাও খেতে হয়েছে তাদের। চোট নিয়ে এদের মিলিতাও ও বেনজিমা মাঠ ছেড়েছেন। ভাগ্য ভালো যে ভিনিসিয়ুস কড়া ট্যাকেলের শিকার হলেও বড় কোনও সমস্যার মুখোমুখি হননি।

খেলা শেষ হওয়ার ১৮ মিনিট আগে উত্তেজনা ছড়ায় ভ্যালেন্সিয়া দশ জনের দলে পরিণত হলে। ভিনিসিয়ুসকে বাজে ট্যাকল করে সরাসরি লাল কার্ড দেখেছেন ভ্যালেন্সিয়ার গাব্রিয়েল পুলিস্তা।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে