মেসির গোলে জিতেছে পিএসজি    

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:০৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৩

চোট থাকায় নেইমার, এমবাপ্পে ছিলেন না। তারপরেও লিগ ওয়ানে জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসির নৈপুণ্যে তুলুজকে ২-১ গোলে হারিয়ে লিগ জায়ান্টরা মাঠ ছেড়েছে। পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও সুসংহতও করেছে।

শুরুটা যদিও স্বস্তিদায়ক ছিল না। ২০ মিনিটে ফন ডেন বুমেনের গোলে স্কোর লাইন ১-০ করেছে তুলুজ। ৩৮ মিনিটে পিএসজিকে সমতায় ফেরান আশরাফ হাকিমি। দীর্ঘক্ষণ সমতা থাকার পর ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেছেন মেসি। তার বাঁকানো শটে নিশ্চিত হয়েছে ২-১ গোলের জয়। শেষ ৫ ম্যাচ মিলে তিন গোল করেছেন আর্জেন্টাইন প্রাণভোমরা। স্টপেজ টাইমেও গোল পেতে যাচ্ছিলেন তিনি। কিন্তু তার শট গিয়ে আঘাত করেছে সাইড পোস্টে।

২২ ম্যাচে পিএসজির সংগ্রহ ৫৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা মার্শেই ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।  

ম্যাচের পর পিএসজি কোচ গালতিয়ের জানিয়েছেন, সবাইকে মেসির জন্য খেলতে অনুরোধ করেছিলেন তিনি, ‘লিওনেল মেসি আমাদের মূল চালিকা শক্তি। সে গোল করেছে, সুযোগ তৈরি করেছে। আমি দলকে মেসির জন্য খেলতে বলেছিলাম।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেসব কারণে এই দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও শ্রম ভিসা বাতিল করলো
যেসব কারণে এই দেশটি বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ও শ্রম ভিসা বাতিল করলো
টাইফুনের হুমকিতে এশিয়ান গেমস
টাইফুনের হুমকিতে এশিয়ান গেমস
ফাঁকা ডিলারের ১৩০ পদ, একটির জন্য পড়েছে ১০ আবেদন করে
ফাঁকা ডিলারের ১৩০ পদ, একটির জন্য পড়েছে ১০ আবেদন করে
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
সর্বাধিক পঠিত
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
কারাগার থেকে মুক্তি পেয়েই হাসপাতালে এনসিপির সাবেক নেতা তানভীর
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা