ধ্বংসস্তূপের নিচেই মিললো ফুটবলার আতসুর মরদেহ  

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:০৩

তুরস্কের ভূমিকম্পে ক্রিস্তিয়ান আতসুকে আহত অবস্থায় জীবিত উদ্ধারের খবর মিলেছিল। একদিন পর অবশ্য তার এজেন্ট দাবি করে দুর্যোগের পর কোনও হদিস খুঁজে পাওয়া যায়নি তার। স্মরণকালের ভয়াবহ ওই ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর নিজের বাসস্থানের ধ্বংসস্তূপের নিচেই মিললো তার মরদেহ। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিবিসি। 

আতসু তুরস্কের ক্লাব হাতাইস্পোরের হয়ে খেলতেন। খেলেছেন ঘানার জাতীয় দলেও। ৩১ বছর বয়সী আতসু প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেড এবং চেলসির হয়েও খেলেছেন। 

ভূমিকম্পের পর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানান তার এজেন্ট। তিনি ওই সময় হাতাই সিটিতে নিজস্ব অ্যাপার্টমেন্টেই ছিলেন। ৬ ফেব্রুয়ারির ভূমিকম্পে যা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়।     

আতসুর তুর্কি এজেন্ট মুরাত উজুনমেহমেত গোলডটকমকে খবরটি নিশ্চিত করে বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিজে আতসুর মরদেহ পাওয়া গেছে। সেখান থেকে তার ফোনও উদ্ধার করা হয়েছে।’

ভূমিকম্পের কয়েক ঘণ্টা আগে পরিবারের সঙ্গে দেখা করতে দেশে ফিরে যাওয়ার কথা ছিল আতসুর। কিন্তু দলকে জেতানোর পর ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেন। তুরস্কের শীর্ষ লিগে খেলা হাতাইস্পোরে আতসু যোগ দেন গত সেপ্টেম্বরে।   

/এফআইআর/
সম্পর্কিত
গত ২৫ বছরে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প
সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পরিবহন করেছে ইরান
এক মাস পরও তুরস্কে আশ্রয়ের জন্য হাহাকার
সর্বশেষ খবর
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি