এএফসির এলিট প্যানেলে বাংলাদেশের সালমা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:১০

এএফসির এলিট প্যানেলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন বাংলাদেশের সহকারী রেফারি সালমা আক্তার মনি।

গত ১৬–১৯ জানুয়ারি মালয়েশিয়ায় এএফসির এলিট প্যানেলের পরীক্ষায় অংশ নিয়ে সোমবারই (২০ ফেব্রুয়ারি) সুখবর পেয়েছেন সালমা। বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে এএফসির এলিট প্যানেলে জায়গা করে নিলেন তিনি। আগেই হয়েছিলেন ফিফার সহকারী রেফারি।

দেশে ছাড়াও দক্ষিণ এশিয়ার নানা পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিত ম্যাচ পরিচালনা করে আসছেন সালমা আক্তার। এবার সুযোগ পাবেন এশিয়ার সেরা দেশগুলোর বড় বড় ম্যাচে সহকারী হয়ে রেফারিং করার। এলিট প্যানেলের পরীক্ষায় উত্তীর্ণ হতে সালমাকে পাঁচটি ধাপ পার হতে হয়েছে।

রাজধানীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক সালমা এই রেফারিং পরীক্ষায় পাস করে বেশ উচ্ছ্বসিত। বলেন, ‘অনেক কষ্ট করেছি। বিশেষ করে অনুশীলনের জন্য সময় বের করাটা কষ্টের ছিল। আমি দিনে সময় পেতাম না। যেখানে থাকি, সেখানে মাঠ নেই। তাই রাতে রাস্তায় অনুশীলন করতে হতো। শেষ পর্যন্ত এলিট প্যানেলে ঢুকতে পেরে খুব ভালো লাগছে। এবার চাই বিদেশের মাটিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে।’

/টিএ/আরআইজে/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম