ধ্বংসস্তূপ থেকে হাতাইস্পোর ডিরেক্টরের মরদেহ উদ্ধার

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৬

তুরস্কের ভূমিকম্পের পর নিখোঁজ ছিলেন হাতাইস্পোর ফুটবল ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুত। ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মতো তারও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আতসুকে মৃত উদ্ধারের কয়েকদিন পর ধ্বংসস্তূপ থেকে সাভুতের মরদেহও উদ্ধার করা হয়েছে।

৬ ফেব্রুয়ারি ভূমিকম্পের পর থেকে সাভুত নিখোঁজ ছিলেন। তার মরদেহ আতসুর মরদেহের কাছাকাছি স্থান থেকেই উদ্ধার করা হয়েছে। আতসুকে গত সপ্তাহে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

সাভুতের মরদেহ উদ্ধারের খবর টুইটারে নিশ্চিত করেছে হাতাইস্পোর। সেখানে তারা বলেছে, ‘স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুতকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। আমাদের শিক্ষককে কখনো ভুলবো না। আপনি সব সময় আমাদের হৃদয়েই থাকবেন।’

সাভুতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন এবং সেখানকার শীর্ষ ফুটবল ক্লাব। তাদের মধ্যে রয়েছে গেলাতাসারে ও ফেনারবাচেও।    

/এফআইআর/
সম্পর্কিত
গত ২৫ বছরে কয়েকটি ভয়াবহ ভূমিকম্প
সিরিয়ায় ত্রাণের আড়ালে অস্ত্র পরিবহন করেছে ইরান
এক মাস পরও তুরস্কে আশ্রয়ের জন্য হাহাকার
সর্বশেষ খবর
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি