কেইনের রেকর্ড গোলে ৬২ বছর পর ইংল্যান্ডের ইতালি জয়

স্পোর্টস ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ০৫:১৫আপডেট : ২৪ মার্চ ২০২৩, ০৫:৩৩

হ্যারি কেইন হলেন ইংল্যান্ডের সর্বকালের শীর্ষ গোলদাতা। তার রেকর্ড গড়া ম্যাচে ১৯৬১ সালের পর ইতালিতে প্রথম জয় পেলো ইংল্যান্ড। ইউরো ২০২৪ বাছাইয়ে তাদের শুরু হলো ২-১ গোলের জয়ে।

৪৪তম মিনিটে ইতিহাসের পাতায় নাম লেখান কেইন। পেনাল্টি থেকে জিয়ানলুইজি দোনারুম্মাকে পরাস্ত করে ৫৪তম গোলের দেখা পান, পেছনে ফেলেন আগের রেকর্ড গোলদাতা ওয়েন রুনিকে।

ডেকলান রাইস ইংল্যান্ডকে লিড এনে দেন। ১৩ মিনিটে কেইনের শট ব্লকড হলে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন তিনি। বিরতির আগে দিয়ে পেনাল্টির সুযোগ পান কেইন। কিন্তু ফ্রান্সের বিপক্ষে গত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিসের স্মৃতি হয়তো মনে ফিরে এসেছিল। সেটা ভুলে ঠিক ২-০ করেন কেইন।

নেপলসে এক দশকে প্রথম আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের ভুলে ম্যাচে ফেরে ইতালি। হ্যারি মাগুইরের ভুলের মাশুল দেয় ইংল্যান্ড। ৫৬ মিনিটে মাতেও রেতেগুই গোল করে তার অভিষেক ম্যাচ স্মরণীয় করেন। লুক শ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে শেষ ১০ মিনিট চাপ নিয়ে খেলেছে ইংল্যান্ড। অবশ্য ১০ জনের দলকে পেয়েও পয়েন্ট আদায় করতে পারেনি স্বাগতিকরা। ৬২ বছর পর ইতালিতে প্রথমবার জেতে থ্রি লায়নরা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী