যে কারণে ব্রাজিলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১৬:৩০আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৬:৩০

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। দলটির কোচ হতে পারলে বিশ্বে নিশ্চিতভাবে মর্যাদা আরও বেড়ে যেতো। কিন্তু সুযোগটা লুফে নেননি কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়াকে প্রাধান্য দিয়েছেন ইতালিয়ান কোচ।

ব্রাজিল জাতীয় দল থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন আনচেলত্তি। বিশ্বকাপ শেষে তিতে চলে যাওয়ার পর থেকে কোচহীন সেলেসাওরা। বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, আনচেলত্তি তাদের প্রধান টার্গেট।

রিয়াল ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র সম্প্রতি বলেন, তিনি চান তার ক্লাব কোচ ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করুক। 

অনেকের আগ্রহ আর ব্রাজিলের প্রস্তাবে অভিভূত আনচেলত্তি, ‘বাস্তবতা হলো ব্রাজিলিয়ান জাতীয় দল আমাকে চায়। আমিও ভালোবাসি সেটা। এটা উত্তেজনাকর। কিন্তু আপনার যে চুক্তি আছে সেটাকেও শ্রদ্ধা করতে হবে, যে চুক্তি আমি সম্পন্ন করতে চাই।’

৬৩ বছর বয়সী আনচেলত্তির রিয়ালে চুক্তি ২০২৪ সাল পর্যন্ত। ২০২২ সালে ক্লাবটিতে দ্বিতীয় মেয়াদে যোগ দেন তিনি। তার অধীনে লস ব্লাঙ্কোরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতে তারা। এবার লা লিগায় শীর্ষ দল বার্সার চেয়ে ১৫ পয়েন্ট পেছনে থাকলেও চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রেতে শিরোপার সম্ভাবনা বাড়াচ্ছে রিয়াল।

এই দুটি কাপ প্রতিযোগিতায় দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে আনচেলত্তির ভবিষ্যৎ। যদিও তিনি সান্তিয়াগো বার্নাব্যুতে যতদিন সম্ভব থাকতে চান। তিনি যোগ করেন, ‘সবকিছু একদম পরিষ্কার। আমি যতদিন পারি মাদ্রিদে থেকে যাবো, যতদিন তারা এখানে আমাকে চাইবে।’  

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম