বেনজিমার সাত মিনিটের হ্যাটট্রিকে বিধ্বস্ত ভায়াদোলিদ

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ২২:৪৯আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২৩:০০

পয়েন্ট ব্যবধানে বার্সেলোনার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ফুটবলটা ঠিকই উপভোগ করছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় সর্বশেষ রিয়াল ভায়াদোলিদকে বিধ্বস্ত করেছে ৬-০ গোলে! ৭ মিনিটে হ্যাটট্রিক করেছেন প্রাণভোমরা কারিম বেনমিজা। এই জয়ে শীর্ষে থাকা বার্সার সঙ্গে পয়েন্ট ব্যবধান ১২-তে নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোস।

শীর্ষে থাকা বার্সার সংগ্রহ ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের অর্জন ৫৯ পয়েন্ট।

২২ মিনিটে প্রতিআক্রমণ থেকে শুরুর গোলটি করেছেন রদ্রিগো। তার পর বার্নাব্যুর কর্তৃত্ব নিয়েছেন বেনজিমা। ক্যারিয়ারে প্রথমবারের মতো প্রথমার্ধে হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ৩৫ বছর বয়সী। ২৯ মিনিটে ভিনিসিয়ুসের ক্রসে ডাইভিং হেডে জাল কাঁপিয়ে তুলে নেন প্রথম গোল। ৩২ মিনিটে বেনজিমার পরের গোলটিতেও অবদান ছিল ব্রাজিলিয়ান তারকার। ৩৬ মিনিটে রদ্রিগোর ক্রসে হ্যাটট্রিক পূরণ করেছেন।  যা আবার ১৯৯২ সালের পর রিয়াল মাদ্রিদের দ্রুততম হ্যাটট্রিকও। সেবার ফার্নান্দে হিয়েরো ৬ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন।

এই মৌসুমে বেনজিমার গোল দাঁড়ালো ১৪টি। শীর্ষে থাকা রবের্ত লেভানডোভস্কির পরেই তার স্থান। পোলিশ ফরোয়ার্ডের চেয়ে আর ৩ গোল পিছিয়ে বেনজিমা।

দ্বিতীয়ার্ধে রদ্রিগোর অ্যাসিস্টে জাল কাঁপান মার্কো আসেনসিও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে ওয়ান-টু খেলে জাল কাঁপান স্প্যানিশ তারকা। ৯০+১ মিনিটে হ্যাজার্ডের বানিয়ে দেওয়া বলে শেষ গোলটি করেছেন লুকাস ভেসকেস।

/এফআইআর/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী