আনচেলত্তির আশা রিয়ালে থাকবেন বেনজেমা, মদরিচ, ক্রুস

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ১৫:০০আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:০৮

মধ্য ত্রিশে থাকা তিন তারকা চলতি মৌসুম শেষে নতুন চুক্তিতে সই করবেন, বিশ্বাস রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির। 

৩৫ বছর বয়সী করিম বেনজেমা ও ৩৭ বছরের মদরিচ রিয়ালকে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ জেতাতে অবদান রেখেছেন। আর চারটি শিরোপা জিতেছেন ৩২ বছর বয়সী ক্রুস। মদরিচ ও ক্রুস ডিফেন্ডিং স্পেন ও ইউরোপ চ্যাম্পিয়নদের দলে কম জায়গা পেলেও বেনজেমা টানা দুটি ম্যাচে হ্যাটট্রিক করে উড়ছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল ২৫টি।

রিয়ালে এই তারকাত্রয়ীর ভবিষ্যৎ প্রসঙ্গে জানতে চাইলে আনচেলত্তি বলেন, ‘আমি মনে করি (তারা) থাকবে। খেলোয়াড়দের তাদের বয়স নয়, তারা কী করে সেটা দিয়ে আমাদের মূল্যায়ন করতে হবে। আপনি ভাবতে পারেন তরুণ খেলোয়াড়দের মতো শারীরিক গড়ন কিংবা শক্তি এই তিনজনের নেই। কিন্তু গেম ম্যানেজমেন্ট বিবেচনায় তারা অনন্য। এটা আপনি বিশ্বের কোনও দোকানে কিনতে পারবেন না।’

তিনি আরও যোগ করেন, ‘এটা অভিজ্ঞতার সঙ্গে জন্ম নেয়। বয়স আপনার কাছ থেকে কিছু নিয়ে নেয়, কিন্তু কিছু ফিরিয়েও দেয়।’

লা লিগার টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল শনিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচ খেলবে। এই ম্যাচেও বেনজেমার জাদু দেখার অপেক্ষায় দর্শকরা।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি