হাল্যান্ডকে রোনালদো-মেসি পর্যায়ের মনে হয় গার্দিওলার

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ১৩:৫৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৪:১৪

গোল করতে পারার সক্ষমতায় আর্লিং হাল্যান্ডের নামে অনেক বিশেষন জুড়ে গেছে। গোল মেশিন তারই অন্যতম। গতকাল জোড়া গোলের পর ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা তার তুলনা করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো আর লিওনেল মেসির সঙ্গে। সিটি কোচ মনে করেন, দুই বিশ্বসেরার মতো একই সক্ষমতা আছে নওয়েজিয়ান তারকার।

প্রিমিয়ার লিগে গতকাল ৪-১ গোলে সাউদাম্পটনকে বিধ্বস্ত করেছে ম্যানসিটি। তাতে জোড়া গোল ছিল হাল্যান্ডের। হেড করে একটি গোলের পাশাপাশি আরেকটি ছিল বাইসাইকেল কিকে। জোড়া গোলের পর আবার মৌসুমে তার গোল সংখ্যাও দাঁড়িয়েছে ৪৪। যার মধ্যে প্রিমিয়ার লিগেই ৩০টি! তাতে এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রিমিয়ার লিগ ফুটবলার হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়েছেন।  

শিষ্যের অবিশ্বাস্য গোল করার সক্ষমতায় গার্দিওলা প্রশংসায় ভাসিয়েছেন হাল্যান্ডকে। বিবিসিকে বলেছেন, ‘আমরা রোনালদো-মেসিকে নিয়ে দুটি অবিশ্বাস্য দশক কাটিয়েছি। হাল্যান্ডকেও মনে হচ্ছে তাদের পর্যায়ের।’

ম্যাচে হাল্যান্ডের দ্বিতীয় গোলটি ছিল অবিশ্বাস্য। যার প্রশংসা করেছেন সিটি কোচ, ‘বলটি এভাবে আকাশ থেকে লুফে মাটিতে নেওয়াটা সহজ কাজ নয়। গোলটা অবশ্যই ব্যতিক্রমী।’

২২ বছর বয়সী হাল্যান্ড এক মৌসুমে রেকর্ড ৩৪ প্রিমিয়ার লিগ গোল থেকে চার গোল পিছিয়ে। রেকর্ডটি করে শীর্ষে আছেন অ্যালান শিয়েরার ও অ্যান্ডি কোল।

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম