চ্যাম্পিয়নস লিগে ম্যানসিটির দীর্ঘ অপেক্ষা ঘুচানোর আশা গার্দিওলার

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ২১:২৮আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১২:৩৮

ম্যানসিটিতে আসার পর পেপ গার্দিওলার ট্রফি কেবিনেটে শোভা পাচ্ছে চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং চারটি লিগ কাপ। কিন্তু ইউরোপের মঞ্চে তার সাফল্য নেই। অথচ বার্সেলোনার কোচ হিসেবে দুইবার এই ট্রফি জিতেছেন তিনি। কিন্তু সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে আশাবাদী স্প্যানিশ কোচ।

গার্দিওলার অধীনে টানা ষষ্ঠবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি। ইংলিশ ক্লাবের সেরা অর্জন ২০২১ সালের রানার্সআপ হওয়া। মঙ্গলবার বায়ার্ন মিউনিখের মাঠে প্রথম লেগ খেলতে নামার আগে তিনি বললেন, সিটির সঙ্গে খুব করে চ্যাম্পিয়নস লিগ জিততে চান তিনি।

সংবাদ সম্মেলনে গার্দিওলা বললেন, ‘আমরা চেষ্টা করতে চাই। বায়ার্ন মিউনিখে একটি এলিট ক্লাবের বিপক্ষে খেলা সম্মানের। আমরা নিশ্চয়তা দিতে পারছি না। আমাদের দুটি ম্যাচ খেলতে হবে, কাল থেকে শুরু হচ্ছে।’

তিনি আরও যোগ করেছেন, ‘প্রত্যেকটি মৌসুমে প্রশ্ন আসে। আমরা প্রত্যেক মৌসুমে চেষ্টা করি। যে দলগুলোর মুখোমুখি হই তারাও ভালো এবং তারাও জিততে চায়। আমার স্বপ্ন আবারও ভালো কিছু করার। আমরা চেষ্টা করতে চাই, কিন্তু তার মানে এই নয় যে আমরা জিততে যাচ্ছি। মাইকেল জর্ডান ছয়টি এনবিএ শিরোপা জিতেছিল, কত বছর খেলে? ১৬।’ ষষ্ঠবারের  চেষ্টায় কি ম্যানসিটিতে প্রথম চ্যাম্পিয়নস লিগ জিততে পারবেন গার্দিওলা? এজন্য পাড়ি দিতে হবে আর কয়েকটি ধাপ।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি