ব্রাজিলিয়ানের গোলে সেমিফাইনালে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৩, ১৭:৪৯আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ১৭:৫৩

দুই দলই আক্রমণ করে গোলের সুযোগ খুঁজছিল। কিন্তু ম্যাচের বড় অংশ জুড়ে হতাশার চিত্র। কোনও দলই প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করতে পারছিল না। তবে শেষ দিকে ভাগ্য খুলে যায় আবাহনী লিমিটেডের। শেষ হাসি হেসেছে মারিও লেমসের শিষ্যরাই। ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগাস্তোর লক্ষ্যভেদে আবাহনী ১-০ গোলে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে ফেডারেশন কাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচে আক্রমণ-প্রতিআক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। দুই দলই সুযোগ পেয়ে গোল করতে পারেনি।

শুরুর দিকে শেখ জামালের রায়হানের লম্বা থ্রো-ইন থেকে দুবার আবাহনীর রক্ষণে ভয় ধরিয়েছিল শেখ জামাল। কিন্তু গোলকিপারের পরীক্ষা নিতে পারেনি। আবাহনীও কম যায়নি। কলিনদ্রেস বাঁ দিক থেকে ক্রস ভাসিয়েছিলেন, কিন্তু গোল আসেনি। ২৫ মিনিটে তারই নিচু ক্রসে পিটার নোরাহ পা ছোঁয়াতে পারেননি।

কয়েক মিনিট পর শেখ জামালের ওতাবেকের শট গোলকিপার শহিদুল আলম সোহেল ফিস্ট করে দলকে রক্ষা করেন। বিরতির পর একই গতিতে খেলা চলতে থাকে। শুরুর দিকে রাফায়েল অগাস্তোর হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৩ মিনিটে শেখ জামাল ভালো সুযোগ নষ্ট করে। ওতাবেকের ডান প্রান্তের ক্রসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে নদিরবেগ জোরালো শট নিলেও তা গোলকিপারের তালুতে জমা পড়ে।

৬৯ মিনিটে পিটার নোরাহর শট ক্রসবারের ওপর দিয়ে যায়। ঠিক পরের মুহূর্তে কর্নেলিয়াস স্টুয়ার্টের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৮১ মিনিটে আবাহনীর ভাগ্য খুলে যায়। কলিনদ্রেসের কর্নারে রাফায়েল অগাস্তো লাফিয়ে উঠে জোরালো হেডে দূরের পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে। ডিফেন্ডার আবু সাইদ সঙ্গে থেকেও পারেননি অগাস্তোকে আটকাতে।

ইনজুরি সময়ে শেখ জামাল চেষ্টা করেও পারেনি সমতায় ফিরতে। জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ে জীবন-হৃদয়রা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী