চেলসি কোচ মনে করেন, ঘুরে দাঁড়ানো সম্ভব

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৩, ১২:৩৩আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১২:৩৩

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে প্রত্যাশিতভাবেই জিতেছে রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক ফর্ম আর চেলসির দুর্দশার কথা বিবেচনা করলে প্রথম লেগে ২-০ গোলের জয় মোটেও অবিশ্বাস্য নয়। এমন অবস্থাতে পিছিয়ে থেকেও সেমিফাইনালের জন্য ঘুরে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন, চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সেজন্য স্ট্যামফোর্ড ব্রিজে বিশেষ কিছুর আশায় তিনি।

ঘরের মাঠে শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় রিয়াল মাদ্রিদ। ২১ মিনিটে দলটিকে এগিয়ে দেন করিম বেনজেমা। ৭৪ মিনিটে বদলি মার্কো আসেনসিওর গোল স্কোরলাইন ২-০ করেছে। অবশ্য দুঃসময়ের জালে বন্দি চেলসি এই ম্যাচেও সেটির ছাপ রেখেছে। শেষ ঘণ্টা ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে তাদের। লাল কার্ড দেখেছেন বেন চিলওয়েল। মাদ্রিদের অভিজাতরা যেভাবে খেলছিল, তাতে ব্যবধান আরও বাড়তে পারতো। তার পরেও চেলসি কোচের বিশ্বাস ওয়েস্ট লন্ডনে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ তারা পাবেন, ‘হ্যাঁ, এটা সত্যি বড় চ্যালেঞ্জ। তাও আবার রিয়াল মাদ্রিদের মতো এত বড় দলের বিপক্ষে। তবে আমার বিশ্বাস দরজাটা এখনও খোলা আছে। আর সেটা পুরোপুরি নির্ভর করছে আমাদের ওপর।’

ল্যাম্পার্ড ২-০ গোলে পিছিয়ে পড়ে বাস্তবতা মেনে নিচ্ছেন। পাশাপাশি শিষ্যদের উজ্জীবিতও করছেন এই কথা বলে, ‘ফলাফলটা আসলে বাস্তবতা। তবে ছেলেদের এই বলে প্রেরণা দিয়েছি স্ট্যামফোর্ড ব্রিজে বিশেষ কিছু হতে পারে। আমরা যে ভালো দল, সেটা নিজেদের বিশ্বাস করতে হবে।’    

এই অবস্থায় সব প্রতিকূলতা পেছনে ফেলার দৃঢ় মানসিকতা রাখতে হবে চেলসির। সর্বশেষ ৪টি ম্যাচে একটিও গোল পায়নি তারা। আর আক্রমণভাগে সেই বিশ্বাসটা আনতে তার সামনে রয়েছে একটি সপ্তাহ।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের