শেষ মুহূর্তের গোলে আবাহনীর হার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৩, ১৮:১৩আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৮:১৩

ম্যাচটি ড্রয়ের দিকে যাচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে কপাল পুড়েছে আবাহনীর। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লক্ষ্যভেদ করে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। তাতে প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধার কাছে ১-০ গোলে হেরে শিরোপা লড়াই থেকে অনেকটাই ছিটকে গেছে ঐতিহ্যবাহীরা।

আবাহনী ১৩ ম্যাচে ৮ জয়, তিন ড্র ও দ্বিতীয় হারে আগের ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।   সমান ম্যাচে মুক্তিযোদ্ধা চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে।

শেখ ফজলুল হকি মনি স্টেডিয়ামে লড়াইয়ের আগে প্রথম পর্বে ৩-২ গোলে ম্যাচ জিতেছিল আবাহনী লিমিটেড। শুক্রবার ফিরতি পর্বে মুক্তিযোদ্ধা ম্যাচ জিতে যেন তার প্রতিশোধই নিলো।

ম্যাচের প্রথমার্ধেও দাপট ছিল আবাহনীর। ম্যাচ ঘড়ির ১০ মিনিটে সতীর্থের কাটব্যাক থেকে কলিনদ্রেসের ওভারহেড কিক পোস্টের বাইরে দিয়ে গেলে হতাশ হতে হয়। ৩২ মিনিটে কলিনদ্রেসের ফ্রি-কিকে একজনের হেড চলে যায় দূরের পোস্ট দিয়ে।

প্রথমার্ধের শেষ দিকে সুযোগ পায় মুক্তিযোদ্ধাও। কিন্তু ৩৮ মিনিটে কর্নার থেকে তাদের একজনের শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দিয়েছেন গোলকিপার সোহেল। এই আক্রমণ ধরে রেখে জটলা থেকে তাদের আরও একটি প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।

বিরতির পর দুইদলই বল পায়ে রেখে খেলার চেষ্টা করেছে। কিন্তু আবাহনী আক্রমণ হেনেও লক্ষ্যভেদ করতে পারেনি। বরং মুক্তিযোদ্ধা যোগ করা সময়ে চমক দেখিয়েছে। একজনকে কাটিয়ে জাল কাঁপিয়ে আবাহনীর সর্বনাশ ডেকে আনেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল ইকেচুকু।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি