জমে উঠলো পিচিচি ট্রফির লড়াই

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৩, ১৬:৫২ আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:৫২

গত মৌসুমে একক আধিপত্য বিস্তার করে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি জিতেছিলেন করিম বেনজেমা। ২৭ গোল করেছিলেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড। এবার প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাকে। সবশেষ ম্যাচে তিন গোল করে সেই লড়াই তিনি জমিয়ে তুললেন। 

শনিবার আলমেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আবারও সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে ফিরলেন বেনজেমা। পিচিচি ট্রফির দৌড়ে তিনি বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কির চেয়ে দুই গোল পেছনে।

২১ ম্যাচে এবার ১৭ গোল করেছেন বেনজেমা। শনিবার আলমেরিয়ার বিপক্ষে চলতি মৌসুমে লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করেন ফরাসি ফরোয়ার্ড। তার চেয়ে এক গোলে পিছিয়ে থেকে একই দিন পরে রিয়াল বেতিসের মুখোমুখি হন লেভানডোভস্কি। বার্সাকে ৪-০ তে জেতাতে পোলিশ স্ট্রাইকার ২৮তম ম্যাচে করেন ১৯তম লিগ গোল। তাতে জমজমাট পিচিচি ট্রফির লড়াই।

প্রথম মৌসুমেই লেভানডোভস্কি সর্বোচ্চ গোলদাতা হওয়ার হাতছানি পাচ্ছেন। আর বেনজেমা টানা দ্বিতীয়বার এই স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে।

পিচিচি ট্রফির লড়াইয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর খেলোয়াড়ের মধ্যে কাঁধে কাঁধ রেখে লড়াই হলেও শিরোপার দৌড়ে দাপট বার্সেলোনার। ৩২ ম্যাচ শেষে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে তারা। 

লিগের ট্রফি মোটামুটি বার্সার হাতে প্রায় নিশ্চিত। তবে পিচিচি ট্রফির জন্য দুই খেলোয়াড়ের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। কে জয়ী হবেন, তা নির্ধারিত হবে আরও ৬ ম্যাচ পরে। বার্সা ঘরের মাঠে খেলবে ওসাসুনা, রিয়াল সোসিয়েদাদ ও মায়োর্কার সঙ্গে। আগেপরে তারা খেলবে এস্পানিওল, রিয়াল ভায়াদোলিদ ও সেল্টা ভিগোর মাঠে। অন্যদিকে রিয়ালের পরের ম্যাচ সোসিয়েদাদের মাঠে। তাদের অন্য দুটি অ্যাওয়ে ম্যাচের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ও সেভিয়া। ঘরের মাঠে তারা খেলবে গেটাফে, রায়ো ভায়েকানো ও অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে।

/এফএইচএম/
সম্পর্কিত
মরিনহোর রেফারি বিতর্কে সিমিওনের কড়া বার্তা
ডার্বির আগে দুশ্চিন্তায় মরিনহো
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
সর্বশেষ খবর
সাংবাদিকদের ওপর হামলা, মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
সাংবাদিকদের ওপর হামলা, মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি