লা লিগায় দ্রুততম হ্যাটট্রিকে সরলথের ইতিহাস

  স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫, ১০:১৭আপডেট : ১১ মে ২০২৫, ১০:২৯

লা লিগায় ইতিহাস গড়েছেন অ্যাতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার আলেক্সান্ডার সরলথ। লিগের ইতিহাসে দ্রুততম হ্যাটট্রিকের নজির গড়েছেন তিনি। প্রথম ৩০ মিনিটে তার একার চার গোলে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। 

সরলথ হ্যাটট্রিক পূরণ করেন ৭, ১০ ও  ১১ মিনিটে। লা লিগায় আগের দ্রুততম হ্যাটট্রিকের নজির ছিল এডমুন্ডো সুয়ারেজ (১৯৪১) ও কার্লেস বেতিসের (১৯২৯)। তারা দুজনেই ১৫ মিনিটে হ্যাটট্রিক করেছিলেন। তাদের চেয়ে ৪ মিনিট আগে তিন গোল করে ইতিহাসে নাম লেখান নরওয়ে তারকা। 

অবিশ্বাস্য কীর্তি গড়ে সরলথ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘ভালো অনুভূতি। স্মরণীয় দিনগুলোর সেই একটি আমার ভাগ্যে জুটেছে। সবগুলোই ঠিকমতো গেছে এবং সতীর্থদের কাছ থেকে ভালো বলগুলো পেয়েছি।’

অবশ্য হ্যাটট্রিকে ইতিহাস গড়লেও সরলথ দ্রুততম চারটি গোলের বেলায় এডমুন্ডো সুয়ারেজকে পেছনে ফেলতে পারেননি। ১৯৪১ সালে ভ্যালেন্সিয়ার হয়ে ২০ মিনিটে চার গোলের দেখা পান তিনি। সেখানে সরলথকে চতুর্থ গোলের জন্য অপেক্ষায় থাকতে হয় আধাঘণ্টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধে পঞ্চম গোলও পেতে পারতেন। দুর্ভাগ্য তার ভলি গিয়ে আঘাত করে ক্রসবারে। 

২০২১-২৩ মৌসুমে সোসিয়েদাদের হয়ে খেলা সরলথ গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও চারটি গোল করেছিলেন। সেই ম্যাচ শেষ হয় ৪-৪ সমতায়। সেই স্মৃতির কথা মনে করে সরলথ বলেছেন, ‘এই ধরনের দিনের পুনারবৃত্তি আমার জন্য স্বস্তির। ভিয়ারিয়ালের হয়েও গত বছর একই রকম দিন কাটিয়েছি। সবকিছুই যখন ঠিকমতো যাবে, তখন ভেতর থেকে অনুভূতিও ভালো হবে।’

এই কীর্তিতে স্প্যানিশ লিগ ইতিহাসে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও লুই সুয়ারেসদের কাতারেও চলে এসেছেন সরলথ। যারা একের অধিক ম্যাচে চার গোলের দেখা পেয়েছেন। 

এই জয়ে অ্যাতলেতিকো পয়েন্ট টেবিলে তিনে থাকা প্রায় নিশ্চিত করে ফেলেছে। ৩৫ ম্যাচে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট। 

/এফআইআর/  
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি