মেসির সঙ্গে হাল্যান্ডের তুলনা শুরু করা যেতে পারে: গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৩, ১১:৩৪আপডেট : ০৩ মে ২০২৩, ১১:৩৪

ম্যানচেস্টার সিটির জার্সিতে মাঠে নামলেই গোল করছেন আর্লিং হাল্যান্ড। রোববার ফুলহামের বিপক্ষে পেনাল্টি থেকে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোলের মাইলফলক ছুঁলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। এক মৌসুমে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৩৪ গোল করা অ্যান্ড্রু কোল ও অ্যালান শিয়ারারের পাশে বসেছেন তিনি। এমন কীর্তির পর লিওনেল মেসির সঙ্গে তুলনা শুরুর দাবি রাখতে পারেন হাল্যান্ড, এমনটাই মনে করছেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা।

ম্যানসিটিতে এসে নিজের জাত চেনাতে শুরু করেছেন হাল্যান্ড। কিন্তু দুর্দান্ত ফর্মে দীর্ঘদিন থাকতে পারা হবে তার জন্য বিরাট চ্যালেঞ্জের, যেটা মেসিকে সবার থেকে আলাদা করে রেখেছে। তবে পরিসংখ্যানের কারণে আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে তুলনীয় হওয়ার দাবি রাখতে পারেন হাল্যান্ড।

বার্সেলোনায় চার বছর মেসির কোচ ছিলেন গার্দিওলা। তার অসংখ্য সাফল্যের সাক্ষী হয়েছেন। বর্তমানে বল পায়ে গোলমুখের সামনে হাল্যান্ডের আধিপত্য দেখছেন। দুজনের তুলনা কি এখন করা যেতে পারে? স্প্যানিশ কোচ বললেন, ‘মেসির সঙ্গে কারও তুলনা হয় না, এটা আর্লিংয়ের জন্য উপকারী হবে না। কিন্তু গোলের সংখ্যা ও মানসিকতা বিবেচনায় হ্যাঁ তুলনা হতে পারে।’

দীর্ঘদিন ধরে এই ফর্মে থাকা হাল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ মানছেন গার্দিওলা, ‘মেসি গত ১০ কিংবা ১৫ মৌসুম ধরে প্রতি মৌসুমে এটা করছে। কিন্তু গোলের সংখ্যায় আর্লিং একই পর্যায়ে আছে। প্রায় প্রতি ম্যাচেই সে গোল করছে। কিন্তু মেসি আমার দেখা সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়, ড্রিবল, পাস, প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে। অনেক দিক থেকে যেগুলো কঠিন। আশা করি আর্লিং লিওর অনেক কাছে যাবে, সেটা আমাদের ও তার জন্য দারুণ হবে।’

বুধবার ওয়েস্ট হ্যামের বিপক্ষে গোল করলে এক মৌসুমে প্রিমিয়ার লিগ গোলের নতুন রেকর্ড গড়বেন ২২ বছর বয়সী স্ট্রাইকার। এমনকি সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলতে পারেন হাল্যান্ড। ম্যানসিটির এখনও ৯ ম্যাচ বাকি।

/এফএইচএম/
সম্পর্কিত
হাল্যান্ডের হ্যাটট্রিকে এফএ কাপের সেমিফাইনালে সিটি 
সিটি-ভিলার পয়েন্ট হারানোতে শিরোপা দৌড়ে এগিয়ে থাকার সুযোগ আর্সেনালের
প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল হাল্যান্ডের 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী