অবশেষে লা লিগা শিরোপা নাগালে দেখছেন জাভি

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৩, ১৩:০৯আপডেট : ০৩ মে ২০২৩, ১৩:০৯

গত কয়েক সপ্তাহ ধরে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে আধিপত্য ধরে রেখেছে বার্সেলোনা। কিন্তু কোচ জাভি হার্নান্দেজ কখনও মানতে চাননি, তারাই শিরোপার দৌড়ে এগিয়ে। অবশেষে মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে কষ্টে অর্জিত জয়ের পর স্বীকার করলেন, ২৭তম লা লিগা শিরোপা এখন তাদের নাগালের মধ্যে।

১০ জনের ওসাসুনার বিপক্ষে জর্দি আলবার একমাত্র গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। আর কোনও গোল পায়নি বার্সা। তাতে নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত স্নায়ুচাপে ভুগছিল কাতালান জায়ান্টরা। শেষ দিকে আলবার গোলের পর জাভির লাফিয়ে উদযাপনই বলে দিচ্ছিল, স্বস্তির নিশ্বাস ফেলছেন তিনি।

ম্যাচ শেষে জাভি বললেন, ‘আমরা পৌঁছে গেছি (শিরোপার কাছে)। ভায়েকাসে (ভায়েকানোর মাঠ) হারার পর এই ছয়টি পয়েন্ট (বেতিস ও ওসাসুনা) ছিল খুব গুরুত্বপূর্ণ। আমরা এখন অপেক্ষা করবো ও দেখবো, কিন্তু এটা বড় একটি পদক্ষেপ।’

৩৩ ম্যাচে বার্সা ৮২ পয়েন্ট পায়। জাভি যখন সংবাদ সম্মেলনে, তখন রিয়াল মাদ্রিদ মাঠে। ঘণ্টাখানেক পর তারা ২-০ গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে হেরে গেলে শীর্ষ দুই দলের পয়েন্টের ব্যবধান বেড়ে দাঁড়ায় ১৪-তে। নিশ্চিত হয়ে গেছে, আগামী ১৪ মে এস্পানিওলের মাঠে জিতলেই শিরোপা ফিরবে বার্সার ঘরে। কারণ রিয়াল বাকি পাঁচ ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৮৩ পয়েন্ট পাবে। 

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী