রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক 
০৪ মে ২০২৩, ১৩:৩৫আপডেট : ০৪ মে ২০২৩, ১৩:৩৫

লিগের শেষ দিকে অ্যাতলেতিকো মাদ্রিদ কতটা খুনে মেজাজে তার প্রমাণ আবারও দেখা গেলো। টানা দ্বিতীয় ম্যাচে গোলের তুবড়ি ছুটিয়েছে তারা। দুটিতেই গোল হয়েছে ৫টি। লা লিগায় সর্বশেষ তাদের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে কাদিজ। তাতে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে দুইয়ে চলে এসেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।

লিগে আর ৫ ম্যাচ বাকি। অ্যাতলেতিকো ৩৩ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।

শিরোপা জয়ের পথে থাকা বার্সার সংগ্রহ ৮২ পয়েন্ট। ১৪ মে এস্পানিওলকে হারাতে পারলেই তারা ২৭তম লা লিগা শিরোপা ঘরে তুলবে।

ঘরের মাঠ মেট্রোপলিটানো স্টেডিয়ামে শুরু থেকেই অ্যাতলেতিকো আগ্রাসী ছিল। ২ মিনিটে ও ২৭ মিনিটে জোড়া গোলে দলকে এগিয়ে দেন লা লিগা প্লেয়ার অব দ্য সিজনের অন্যতম প্রতিদ্বন্দ্বী আন্তোয়ান গ্রিজমান। বিরতির পর ব্যবধান বাড়িয়ে নেন আলভারো মোরাতা। ৫৭ মিনিটে ইয়ানিক কারাসকোর পেনাল্টিতে আসে চতুর্থ গোল। বক্সে কাদিজ ডিফেন্ডার হ্যান্ডবল করলে পেনাল্টি পায় অ্যাতলেতিকো।

৭২ মিনিটে কাদিজের হয়ে লোজানো একটি গোল শোধ দিলেও লাভ হয়নি। তার পরের মিনিটেই প্রতিআক্রমণে পঞ্চম গোলটি আদায় করে নেন মলিনা।

/এফআইআর/   
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের