গুন্ডোগানের জোড়া গোলে শিরোপার কাছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
০৬ মে ২০২৩, ২২:১৪আপডেট : ০৬ মে ২০২৩, ২৩:০৪

ছন্দ ধরে রেখে ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে শক্ত অবস্থান নিলো। শনিবার ইতিহাদ স্টেডিয়ামে লিডস ইউনাইটেডের মাঠে ২-১ গোলে জিতেছে তারা। দুটি গোলই করেছেন ইকে গুন্ডোগান। জার্মান ফুটবলার হ্যাটট্রিক করতে পারতেন, কিন্তু পেনাল্টি থেকে গোল মিস করেন তিনি।

এই জয়ে ৩৪ ম্যাচ শেষে চার পয়েন্টে এগিয়ে থেকে এক নম্বরে ম্যানসিটি। ৮২ পয়েন্ট তাদের। চার ম্যাচে আর তিনটি জিতলেই শিরোপা নিশ্চিত হবে সিটিজেনদের। ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। বাকি চার ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৯০ পয়েন্ট পাবে গানাররা।

১৯তম মিনিটে রিয়াদ মাহরেজের পাসে ১৮ গজ বক্সের প্রান্ত থেকে ম্যানসিটিকে এগিয়ে দেন গুন্ডোগান। আট মিনিট পর তাকে দিয়ে আবার ব্যবধান বাড়ান মাহরেজ। ৮৪তম মিনিটে পেনাল্টি পেলে গুন্ডোগানকে বল তুলে দেন আর্লিং হাল্যান্ড। কিন্তু হ্যাটট্রিক করতে পারেননি, লিডস কিপার জোয়েল রবলেস রুখে দেন গুন্ডোগানের শট। পরের মিনিটে রদ্রিগোর গোলে ব্যবধান কমায় অতিথিরা।

গত বুধবার প্রিমিয়ার লিগের এক মৌসুমে রেকর্ড ৩৫ গোল করা হাল্যান্ড হতাশায় ম্যাচ শেষ করেছেন। অন্তত দুটি গোল করতে পারতেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। তার একটি শট লাগে ক্রসবারে, আরেকটি পোস্টে। আরও কয়েকটি সূক্ষ্ম সুযোগ নষ্ট করে হতাশায় মাথা নেড়েছেন ২২ বছর বয়সী তারকা। খেলা শেষ হওয়ার ৬ মিনিট আগে ম্যানসিটি পেনাল্টি পেলেও নিজে শট না নিয়ে গুন্ডোগানকে হ্যাটট্রিকের সুযোগ করে দেন। কিন্তু তার ওপর ভরসার প্রতিদান দিতে পারেননি জার্মান মিডফিল্ডার।

সাধারণত ম্যানসিটির পেনাল্টি নিয়ে থাকেন হাল্যান্ড। কিন্তু তিনি গুন্ডোগানকে বল তুলে দেওয়ায় ডাগআউটে কোচ পেপ গার্দিওলাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। হাল্যান্ডকে ইঙ্গিত করে কয়েকবার তাকে বলতে শোনা গেছে, ‘তুমি নাও, তুমি নাও।’ শোনেননি নরওয়েজিয়ান স্ট্রাইকার। গুন্ডোগানের গোল মিসের পরই ব্যবধান কমায় লিডস। তাতে ম্যাচে ছড়ায় উত্তেজনা। শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ম্যানসিটি।

ট্রেবল শিরোপার মিশনে থাকা ম্যানসিটি লিগে টানা ১০ ম্যাচ জিতলো। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচ অজেয় থেকে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে তারা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী