গুন্ডোগানের জোড়া গোলে শিরোপার আরও কাছে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
১৪ মে ২০২৩, ২০:৫৬আপডেট : ১৪ মে ২০২৩, ২১:২৭

ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন ইকে গুন্ডোগান। জার্মান তারকার নৈপুণ্যে ৩-০ গোলে এভারটনের মাঠে জিতে শিরোপার আরও কাছে ম্যানচেস্টার সিটি।

আগামী বুধবার ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের শেষ লেগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে উজ্জীবিত হওয়ার মতো ফল পেলো ম্যানসিটি। প্রথম লেগ মাদ্রিদে ১-১ গোলে ড্র করেছিল তারা।

গুন্ডোগানের জোড়া গোলে শিরোপার আরও কাছে ম্যানসিটি দলের অন্য গোলটি করেছেন আর্লিং হাল্যান্ড, তাতেও অ্যাসিস্ট করে অবদান রাখেন গুন্ডোগান। গত সপ্তাহে লিডসের বিপক্ষে জোড়া গোল করেন তিনি।

লিগে টানা ১১তম জয়ে ৩৫ ম্যাচ শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্সেনালের সঙ্গে ৪ পয়েন্টে ব্যবধান বাড়ালো সিটিজেনরা। দিনের পরের ম্যাচে ব্যবধান কমাতে ব্রাইটনের মুখোমুখি হবে গানাররা। লিগের তিন ম্যাচ হাতে রেখে ৮৫ পয়েন্ট ম্যানসিটির। সমান খেলে ৮১ পয়েন্ট আর্সেনালের।

এভারটন আধঘণ্টারও বেশি সময় ম্যানসিটির বিপক্ষে গোলপোস্ট অক্ষত রেখেছিল। এরপর দুই মিনিটে দুটি গোলে অতিথিরা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

৩৭ মিনিটে রিয়াদ মাহরেজের ক্রস থেকে এভারটনের রক্ষণের জটলার মধ্যেই ফ্লিক করে কিপার জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন গুন্ডোগান। দুই মিনিট পর তার ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। প্রিমিয়ার লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ৩৬ এ নিলেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

হাফটাইমের পর গুন্ডোগান দলের তৃতীয় গোল করেন। বক্সের বাইরে ফিল ফডেন ফ্রি কিক আদায় করেন। ৫১ মিনিটে জার্মান মিডফিল্ডার বাঁকানো শটে এভারটনের রক্ষণদেয়ালের ওপর দিয়ে জাল কাঁপান।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী