লেবাননের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৩, ১৫:৫৬ আপডেট : ১৭ মে ২০২৩, ১৬:০৮

ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন থেকে ৪ জুলাই সাফ চ্যাম্পিয়নশিপ হতে যাচ্ছে। আজ বুধবার দিল্লিতে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ অভিহিত টুর্নামেন্টের ড্রও হয়ে গেছে। প্রথমবারের মতো খেলতে আসা শক্তিশালী লেবানন, মালদ্বীপ ও ভুটানের সঙ্গে ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে লাল-সবুজ দলের। ‘এ’ গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, নেপাল ও পাকিস্তান।

টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে লেবাননের। ২২ জুন এশিয়ার অন্যতম শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা। এছাড়া ২৫ জুন মালদ্বীপ ও ২৮ জুন ভুটানের বিপক্ষে খেলবেন জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ ও লেবানন সবশেষ মুখোমুখি হয়েছিল ২০১১ সালে। ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে বৈরুতে ৪-০ গোলে হেরেছিল বাংলাদেশ। পরে ঢাকায় ২-০ গোলে জিতেছিল তারা। 

২১ জুন কুয়েত ও নেপালের মধ্যে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হবে। একই দিন সন্ধ্যায় ভারত মুখোমুখি হবে পাকিস্তানের।

প্রতিদিন দুটি ম্যাচ হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ও রাত ৮টায়। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ১ জুলাই ও ফাইনাল হবে ৪ জুলাই। 

সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৩ সূচি

২১ জুন-৪ জুলাই, বেঙ্গালুরু, ভারত

২১ জুন

কুয়েত বনাম নেপাল বিকাল ৪টা

ভারত বনাম পাকিস্তান রাত ৮টা

২২ জুন

লেবানন বনাম বাংলাদেশ বিকাল ৪টা

মালদ্বীপ বনাম ভুটান রাত ৮টা

২৪ জুন

পাকিস্তান বনাম কুয়েত বিকাল ৪টা

নেপাল বনাম ভারত রাত ৮টা

২৫ জুন

বাংলাদেশ বনাম মালদ্বীপ বিকাল ৪টা

ভুটান বনাম লেবানন রাত ৮টা

২৭ জুন

নেপাল বনাম পাকিস্তান বিকাল ৪টা

ভারত বনাম কুয়েত রাত ৮টা

২৮ জুন

লেবানন বনাম মালদ্বীপ বিকাল ৪টা

ভুটান বনাম বাংলাদেশ রাত ৮টা

১ জুলাই

সেমিফাইনাল

গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানার্সআপ

গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানার্সআপ

৪ জুলাই

ফাইনাল

*সেমিফাইনাল ও ফাইনালের সময় পরে জানানো হবে 

/এফএইচএম/
সম্পর্কিত
ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
সর্বশেষ খবর
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট, মিজানুর কারাগারে
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
দুর্গাপূজায় হামলা-গুজব ঠেকাতে কঠোর নির্দেশ
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ছয় মাসে হারিয়েছে লক্ষাধিক বাংলাদেশি পাসপোর্ট, নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ