ঢাকার সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত!

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০

ঢাকায় নভেম্বরে হবে সাফ চ্যাম্পিয়নশিপ। আর টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে যাচ্ছে ভারত। দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপের পরিবর্তে নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতে যাচ্ছে তারা। সেকারণেই এমন সিদ্ধান্ত।

প্রতিবেদন অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে ওই প্রীতি ম্যাচ দুটির জন্য ভারত তাদের সিনিয়র দল পাঠাতে পারে। ফলে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশনে অনূর্ধ্ব-২৩ দল অথবা রিজার্ভ খেলোয়াড় নির্ভর একটি দল পাঠানোর কথা আলোচনায় রয়েছে। 

সূচি-সংঘাতের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ৪ থেকে ১৭ নভেম্বর, আর ৭ নভেম্বর থেকে শুরু হবে ফিফার আন্তর্জাতিক উইন্ডো।

প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় কোচ খালিদ জামিল নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে শক্তিশালী দল নিয়ে খেলতে চান। ২০২৬ বিশ্বকাপে খেলা নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচগুলো জাতীয় দলের জন্য বেশি উপকারী হবে বলে তিনি মনে করছেন।

টাইমস অব ইন্ডিয়াকে জামিল বলেন, ‘ফিফা বিশ্বকাপে খেলা দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তাব যখন দেওয়া হয়েছিল, তখন আমি ফেডারেশনের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছিলাম।’

এই সিদ্ধান্ত সাফ চ্যাম্পিয়নশিপে বড় প্রভাব ফেলতে পারে। ভারত বর্তমান চ্যাম্পিয়ন এবং গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হবে মালদ্বীপ ও পাকিস্তান। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভুটান।

/এফআইআর/
সম্পর্কিত
ঢাকায় সাফে উদ্বোধনী ম্যাচেই ভারত-পাকিস্তান, এরপর বাংলাদেশের লড়াই
আসিয়ানের মতো সাফও ফিফার অধীনে!
ঢাকার সাফে কুয়েত-লেবাননের মতো দল নেই কেন?
সর্বশেষ খবর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
স্টুডিও ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার তদন্ত-বিচার দাবি গণসংহতির
স্টুডিও ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার তদন্ত-বিচার দাবি গণসংহতির
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী