আর্সেনালের হারে চ্যাম্পিয়ন ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৩, ০০:৫১আপডেট : ২১ মে ২০২৩, ০১:১২

চেলসির বিপক্ষে জিতে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ উদযাপনের লক্ষ্য ছিল ম্যানচেস্টার সিটির। কিন্তু রবিবারের ম্যাচটি খেলার আগেই তাদের শিরোপা নিশ্চিত হয়ে গেছে। শনিবার নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনাল ১-০ গোলে হেরে যাওয়ায় টানা ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি জিতলো পেপ গার্দিওলার দল।

ছয় বছরে এটি ম্যানসিটির পঞ্চম লিগ শিরোপা। আর পঞ্চম দল হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হলো তারা। এর আগে ইংলিশ ফুটবলের ইতিহাসে এই কীর্তি গড়েছিল হাডার্সফিল্ড টাউন, আর্সেনাল, লিভারপুল ও ম্যানইউ।

সিটিজেনদের সঙ্গে এটি পেপ গার্দিওলার ১২তম ট্রফি। আগামী ৩ জুন এফএ কাপ ফাইনালে মুখোমুখি হবে দল, সাতদিন পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ইন্টার মিলানের বিপক্ষে। ম্যানইউর পর প্রথম দল হিসেবে ট্রেবল জয়ের হাতছানি সিটির সামনে।

দুই মাস আগেও ৮ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে ছিল আর্সেনাল। কিন্তু মৌসুমের শেষ দিকে বাজে পারফরম্যান্স করে শিরোপা হাতছাড়া করলো তারা। ৩৭ ম্যাচে ৮১ পয়েন্ট তাদের। মৌসুমের শেষ ম্যাচ জিতলেও ম্যানসিটিকে ছোঁয়া সম্ভব না। দুই ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৮৫। 

নটিংহ্যাম শুধু আর্সেনালকে ট্রফিবঞ্চিতই করেনি। অবনমনের শঙ্কা কাটিয়ে প্রিমিয়ার লিগে নিজেদের অবস্থান ধরে রাখলো তারা। ৩৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে স্টিভ কুপারের দল।

১৯তম মিনিটে আর্সেনালের মিডফিল্ডার মার্টিন ওডেগার্র ভুলে বল পেয়ে যান মর্গান গিবস-হোয়াইট। তার বাড়ানো বলে স্বাগতিকদের এগিয়ে দেন আয়োনিয়ি।

বল দখলে আর্সেনাল আধিপত্য দেখালেও গোল খুঁজে পায়নি। গ্যাব্রিয়েল জেসুস কয়েকবার কেইলর নাভাসকে পরীক্ষা নিলেও লক্ষ্যভেদ করতে পারেননি। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম