চ্যাম্পিয়নস লিগে জায়গা না পেলেও আফসোস নেই ক্লপের

স্পোর্টস ডেস্ক
২১ মে ২০২৩, ১৪:১৯আপডেট : ২১ মে ২০২৩, ১৪:২২

অ্যাস্টন ভিলার সঙ্গে শনিবার ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে লিভারপুল যে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার লড়াই থেকে ছিটকে গেছে, সেটা স্বীকার করলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। যদিও সেরা চারে থেকে ইউরোপের শীর্ষ মঞ্চে খেলার সুযোগ কাগজে কলমে এখনও আছে। এজন্য তাদের সাউদাম্পটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচ জিততে হবে এবং প্রার্থনা করতে হবে ম্যানইউ কিংবা নিউক্যাসেল ইউনাইটেড বাকি দুটি ম্যাচ থেকে যেন কোনও পয়েন্ট না পায়।

এই কঠিন সমীকরণ লিভারপুলের পক্ষে মিলে যাওয়া বলতে গেলে অসম্ভব। তবে তারা যে ইউরোপা লিগে খেলবে, সেটা নিশ্চিত। আর এই প্রতিযোগিতাতেই নিজেদের প্রমাণ করতে চান ক্লপ। আপাতত সেদিকেই চোখ তার। 

বিবিসি স্পোর্টকে ক্লপ বললেন, ‘আমরা এটাকে (ইউরোপা লিগ) আমাদের প্রতিযোগিতা বানাবো। আমি হতাশ নই। আমরা এরই মধ্যে ইউরোপা লিগে জায়গা করে নিয়েছি, এটা অসাধারণ। এটা সত্যিই কঠিন এবং আমরা করে দেখালাম, দারুণ।’

মার্চ-এপ্রিলে বোর্নমাউথ ও ম্যানসিটির কাছে টানা হারের পর টেবিলের আটে নেমে গিয়েছিল লিভারপুল। চ্যাম্পিয়নস লিগ দূরের কথা, ইউরোপা লিগেও জায়গা পাওয়ার সম্ভাবনা ফিকে হয়ে উঠছিল। সেই দলটিই ভিলার মুখোমুখি হওয়ার আগে টানা সাত ম্যাচ জিতে পঞ্চম স্থানে নিজেদের অবস্থান সুসংহত করেছে।

এটাকে বড় প্রাপ্তি মনে করছেন ক্লপ, ‘অনেক দিন তো আমরা চ্যাম্পিয়নস লিগের শব্দই শুনতে পাইনি, এত দূরে আমরা ছিলাম। ইউরোপা লিগ অবশ্যই ভালো। সাত সপ্তাহ আগেও তো আমরা মনে করিনি এটা সম্ভব। দেখা যাক আমরা কী করতে পারি।’

জার্মান কোচের বিশ্বাস, প্রত্যাশিত অর্জনের দেখা না পেলেও ভক্ত-সমর্থকরা সন্তুষ্ট, ‘আমি মনে করি ভক্ত সমর্থকরাও আমাদের এই পথচলা উপভোগ করেছিল। আজ আপনারা দেখতে পাবেন, তারা ক্রুব্ধ ছিল না। তারা নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের দিকে তাকিয়ে এবং ইউরোপা লিগেও চোখ। আর আমিও।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের