সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী কাজী নাবিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৩, ১৯:২৮আপডেট : ২১ মে ২০২৩, ১৯:৩০

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে ২১ জুন। চলবে ৪ জুলাই পর্যন্ত। এরই মধ্যে ভারতের বেঙ্গালুরুর এই টুর্নামেন্টের ড্র হয়ে গেছে। শক্তিশালী লেবাননের গ্রুপে পড়েছে বাংলাদেশ। অন্য দুটি দল হলো মালদ্বীপ ও ভুটান। গ্রুপে বাংলাদেশের অবস্থান দেখে বাফুফের অন্যতম সহ-সভাপতি ও জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ ইতিবাচক কথাই শুনিয়েছেন।

সাফ চ্যাম্পিয়নশিপ ২০০৩ সালের পর থেকে বাংলাদেশের কাছে আক্ষেপের নাম হয়ে আছে। কারণ সেবারই সর্বশেষ তারা চ্যাম্পিয়ন হতে পেরেছিল। অবস্থা এতই করুণ যে ২০০৯ সালের পর খেলা হয়নি সেমিফাইনালও! তবে রবিবার বাফুফে ভবনে জাতীয় টিমস কমিটির সভা শেষে কাজী নাবিল এবারের সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘সাফে খেলছি, ধরে নিতে হবে সব দলই শক্তিশালী। সাফে দুটো দল বাইরে থেকে আমন্ত্রণের ভিত্তিতে খেলছে- লেবানন ও কুয়েত। সবাই জানি দুটি দলই র‌্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে। গ্রুপে লেবানন, মালদ্বীপ ও ভুটান রয়েছে। শুরুতে লেবানন প্রতিপক্ষ, এরপর মালদ্বীপ ও ভুটানের বিপক্ষে ম্যাচ হবে। কঠিন প্রতিপক্ষ দিয়ে শুরু করছি আমরা। প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। দুটো ম্যাচ ভালো খেলতে পারলে আমাদের সুযোগ রয়েছে সেমিফাইনালে যাওয়ার।’

সাফে টিম লিডার ছাড়াও তিনজন সহকারী কোচ ও ফিজিও চূড়ান্ত হয়েছেন। তিনজনই সহকারী স্প্যানিশ কোচ। কাজী নাবিল এই প্রসঙ্গে বলেছেন, ‘সাফে আগেই ম্যানেজার নির্ধারণ করা হয়েছিল আমের খানকে। এবার টিম লিডার করা হয়েছে শওকত আলী খান জাহাঙ্গীরকে। কোচের সঙ্গে আলোচনা করে সামঞ্জস্য রেখে ডেভিড গোমেজ গঞ্জালেসকে সহকারী কোচ করা হয়েছে। গোলকিপিং কোচ হলেন মিগুয়েল অ্যাঞ্জেল অ্যানিডো। ফিজিও নতুন- ডেভিড ডোবারা মেগান।’

সাফের প্রস্তুতি শুরু হতে যাচ্ছে ৪ জুন। ঢাকায় অনুশীলন করে কম্বোডিয়ার বিপক্ষে ১৫ জুন প্রীতি ম্যাচ খেলার কথা। তবে বাংলাদেশ একটু আগেভাগেই কম্বোডিয়া যেতে চাইছে। কারণ হিসেবে কাজী নাবিল বলেছেন, ‘কম্বোডিয়া যাওয়ার কথা ছিল ১২ জুন। এখন দুই দিন আগে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। মূলত সেখানকার আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। প্রস্তুতি ম্যাচ খেলার আগে যেন সময় পাওয়া যায়। খেলার পর দিনই আবার দল বেঙ্গালুরু চলে যাবে।’

এশিয়ান গেমসে মেয়েদের পাশাপাশি ছেলেদের দলও যাবে। ছেলেদের দল পাঠানোর সিদ্ধান্তে অলিম্পিক অ্যাসোসিয়েশনকে বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানিয়ে কাজী নাবিল বলেছেন, ‘অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ দিচ্ছি। জানতে পেরেছি চীনের এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল দল যাবে। এশিয়ান গেমসের জন্য প্রাক প্রস্তুতিও রাখা হয়েছে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
হামজার পর এবার ফারহানকে পাচ্ছে বাংলাদেশ 
আর্জেন্টিনায় অনুশীলনের এক বছর পর বাংলাদেশ দলে স্বাধীন
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক