ভিনিসিয়ুসের লাল কার্ডের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হারলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৩, ০২:০৪আপডেট : ২২ মে ২০২৩, ০২:১২

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল থেকে হতাশাজনক বিদায়ের পর লা লিগাতেও তার ছাপ রেখেছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার কাছে ১-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোস। এই জয়ে লা লিগায় অবনমন এড়ানোর লড়াইয়ে নিজেদের সুবিধাজনক জায়গায় রাখতে পেরেছে ভ্যালেন্সিয়া।

বার্সার শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় রিয়ালের কাছে ম্যাচের গুরুত্ব হয়তো নেই। কিন্তু লা লিগায় টিকে থাকার লড়াইয়ে সর্বস্ব নিংড়ে দিয়েছে ভ্যালেন্সিয়া। ৩৩ মিনিটেই তারা এগিয়ে যায় ডিয়েগো লোপেজের গোলে।

অবশ্য ভ্যালেন্সিয়ার জয় ছাপিয়ে ম্যাচে ছায়া ফেলেছে ভিনিসিয়ুসকে কেন্দ্র করে বর্ণবাদী আচরণ। এই কাণ্ড রেফারির দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন তিনি। এসব ঘটনার মাঝে গোলের সুবর্ণ সুযোগও পেয়েছিলেন এই ফরোয়ার্ড। প্রথমার্ধে আনমার্কড থাকা অবস্থায় বল সরাসরি হেড করে লক্ষ্যে পাঠাতে ব্যর্থ হন তিনি।

দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুসকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ম্যাচে। গ্যালারি থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হয়তো কেউ আক্রমণাত্মক কিছু বলেছিলেন। ভিনিসিয়ুস সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টাও করেছেন। তাতে ম্যাচ বন্ধ থাকে অনেকক্ষণ। সেই ঘটনার প্রভাব হয়তো তার মধ্যে পড়েছিল। মেজাজ হারিয়ে যার খেসারত দেন ৯০+৭ মিনিটে। ভ্যালেন্সিয়ার খেলোয়াড়দের সঙ্গে মারামারিতে জড়িয়ে লা লিগায় প্রথমবারের মতো লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন তিনি। তাতে শেষ দিকে দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ।  

এই ম্যাচে দুটি দুর্দান্ত সেভ করেছেন ভ্যালেন্সিয়া গোলকিপার জর্জি মামারদাশভিলি। প্রথমে হতাশ করেছেন লুকাস ভেসকেসকে। তার পর রুখে দেন টনি ক্রুসকেও।

পরাজয়ে দুইয়ে ওঠার সুযোগ হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭১। সমান ম্যচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ। ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। 

/এফআইআর/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী