চীনে মেসির নেতৃত্বে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৩, ১২:৫২আপডেট : ২২ মে ২০২৩, ১২:৫৪

বিশ্বকাপে শেষ ষোলোয় আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। তাদের ২-১ গোলে হারিয়েই মেসিরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল। নতুন করে এশিয়া সফরে আবারও সকারুসদের মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন দল।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আগে প্রীতি ম্যাচের অংশ হিসেবে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে। বিশ্বচ্যাম্পিয়নদের এশিয়া সফরে ম্যাচটা মাঠে গড়াবে চীনের রাজধানী বেইজিংয়ে। বলা যায় বিশ্বকাপের মতো আরও একটা জমজমাট ম্যাচ হতে যাচ্ছে। কারণ, তাতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। ওয়ার্কার্স স্টেডিয়ামে ম্যাচটা অনুষ্ঠিত হবে ১৫ জুন। 

চীনে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাস স্থানীয় সামাজিক মাধ্যম ওয়েইবোতে বলেছে, ‘জুনের ১৫ তারিখ বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি।’

অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ হওয়ার পর মেসিরা উড়ে যাবে ইন্দোনেশিয়ায়। জাকার্তায় ১৯ জুন তারা প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। যা মূলত আর্জেন্টিনার সামার এশিয়া সফরের অংশ।

এদিকে, অনেক দিনের টানাপোড়েনের পর চীনে খেলার আমন্ত্রণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোরদার ভূমিকা রাখবে বলে মনে করছেন ফুটবল অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস জনসন। তার কথা, ‘ফুটবল নিঃসন্দেহে একটি বৈশ্বিক খেলা। বিশেষ করে চীনে বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলতে পারার আমন্ত্রণে আশা করছি দেশটির (চীন) সঙ্গে মাঠ ও মাঠের বাইরে কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগের দ্বার উন্মোচিত হবে।’ 

/এফআইআর/    
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
একা একা অনুশীলন করলেন মেসি
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী