ভিনিসিয়ুসের লাল কার্ড বাতিলে বিস্মিত জাভি

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৩, ১৭:০১আপডেট : ২৪ মে ২০২৩, ১৭:০১

ভ্যালেন্সিয়ার মাঠে রবিবার প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি করে লাল কার্ড দেখেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। শাস্তি পাওয়ার দুই দিনের মাথায় তা তুলে নিয়েছে স্প্যানিশ রয়্যাল ফুটবল ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি। এমন সিদ্ধান্তে আশ্চর্য হয়েছেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ।

মেস্তায়ায় রবিবারের লা লিগা ম্যাচে ভ্যালেন্সিয়া দর্শকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হন ভিনিসিয়ুস। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে স্বাগতিক খেলোয়াড় হুগো দুরোর সঙ্গে গোলমাল বাঁধিয়ে লাল কার্ড দেখেন ব্রাজিলিয়ান উইঙ্গার। এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেতেন তিনি। কিন্তু রিয়ালের অভিযোগের ভিত্তিতে ভিডিও রিপ্লেতে নতুন ঘটনা উঠে আসে। দেখা যায়, দুরোই শুরুটা করেছিলেন তার ঘাড়ে ধাক্কা দিয়ে। যে ভিএআর দেখে রেফারি লাল কার্ড দিয়েছিলেন, সেই অংশে সেটি ছিল না।

তাতে করে সিদ্ধান্ত পাল্টে ভিনিসিয়ুসের লাল কার্ড বাতিল করা হয়। পাশাপাশি জরিমানাও গুনতে হচ্ছে ভ্যালেন্সিয়াকে। পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে স্টেডিয়ামের যে স্ট্যান্ড থেকে বর্ণবাদী মন্তব্য এসেছিল, সেই অংশকে।

যত যাই হোক, ভিনিসিয়ুসের লাল কার্ড বাতিলে বিস্মিত জাভি। মঙ্গলবার ৩-১ গোলে ভায়াদোলিদের কাছে বার্সার হারের পর সংবাদ সম্মেলনে স্প্যানিশ কোচ বলেণ, ‘ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় আমি বিস্মিত। গোলমাল তো হয়েছিলই, এটা তো প্রশ্নের ঊর্ধ্বে।’

ভিনিসিয়ুস বর্ণবাদী মন্তব্যের শিকার হওয়ার সঙ্গে সঙ্গে স্ট্যান্ডের ওই দর্শককে চিহ্নিত করেন। খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিট। ওই ঘটনায় ব্রাজিলিয়ানকে সমর্থন জানিয়ে জাভি বলেছিলেন, ‘হ্যাঁ, ম্যাচ তো বন্ধ থাকা উচিত। এটাই একমাত্র পেশা যেখানে অপমান মেনে নেওয়া হয়। আমি তো কোনও বেকারির লোক কিংবা শিক্ষককে তাদের কর্মক্ষেত্রে অপমানিত হতে দেখি না। এসব বন্ধ হতে হবে। আপনি যদি বিল্ডিং নির্মাণ শ্রমিককে অপমান করেন, আমি নিশ্চিত আপনার মাথায় ইট পড়বে।’

তিনি আরও বলেছিলেন, ‘ফুটবলারের আগে ভিনিসিয়ুসের পরিচয় হলো সে একজন মানুষ। ফুটবল পেশাদারদের রক্ষা করতে হবে আমাদের।’

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের