১০ গোলের ম্যাচে বসুন্ধরার শিরোপা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ১৮:৪২আপডেট : ২৬ মে ২০২৩, ১৮:৪২

অনেকটা অনুমিত ছিল, প্রিমিয়ার ফুটবল লিগের টানা চতুর্থ শিরোপা জিততে যাচ্ছে বসুন্ধরা কিংস। আজ হলোও তাই। তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা উৎসব করেছে অস্কার ব্রুজনের দল। ১০ গোলের ম্যাচে বসুন্ধরা হারিয়েছে শেখ রাসেলকে। দুই দলের ম্যাচটি শেষ হয়েছে ৬-৪ গোলের ব্যবধানে। হ্যাটট্রিক পেয়েছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েল্তন।

বসুন্ধরা ১৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। শেখ রাসেল এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্টে পঞ্চম স্থানে।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫ মিনিটে রবিনিয়োর পাসে দোরিয়েল্তন বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন।

২৬ মিনিটে সুজন বিশ্বাস শেখ রাসেলকে সমতায় ফেরান। সতীর্থের কাটব্যাক থেকে বক্সের ভেতরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন।

৩৮ মিনিটে দীপক রায় বক্সের বাইরে থেকে জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননি।

প্রথমার্ধের যোগ করা সময়ের পাঁচ মিনিটে বসুন্ধরা ঘুরে দাঁড়ায়। দুই গোল করে এগিয়ে যায়। মিডফিল্ডার মোরছালিন গোল করার পাশাপাশি করিয়েছেনও। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মোরছালিনের পাসে রবিনিয়ো বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে কোনাকুনি শটে সমতা ফেরান।
শেষ মিনিটে বিশ্বনাথ ঘোষের পাসে মোরছালিন বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জড়িয়ে দেন জালে।

বিরতির পরও গোল উৎসব চলেছে। ৫০ মিনিটে রবিনিয়োর পাসে দোরিয়েল্তন প্লেসিং করে দলকে চতুর্থ গোল উপহার দেন। ৬৫ মিনিটে বিশ্বনাথের পাসে দোরিয়েল্তন ফাঁকায় প্লেসিং করে দলকে পঞ্চম গোল এনে দেওয়ার পাশাপাশি হ্যাটট্রিকও করেন।

৬৯ মিনিটে শেখ রাসেল স্কোরলাইন ৫-৩ করে। ইকেচুকু বাঁ দিকে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান কমান।

৭৬ মিনিটে রবিনিয়োর পাসে দোরিয়েল্তন নিজের চতুর্থ ও দলের হয়ে ষষ্ঠ গোল করেন।

৯০ মিনিটে ইকেচুকু পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও হার এড়াতে পারেননি। বসুন্ধরা ৬-৪ গোলে জিতে শিরোপা উৎসবে মাতে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম